ছবি: সংগৃহীত
অপরাধ

হত্যার অভিযোগে গ্রেফতার ৩

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে পরকীয়া সম্পর্কের জেরে মোঃ জামাল (৩৬) নামে স্থানীয় এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে।

আরও পড়ুন: সাবেক উপমন্ত্রী ফখরুল মুন্সী আর নেই

শুক্রবার (২০ অক্টোবর) রাতে পৌর শহরের পূর্ব দাপুনিয়া এলাকায় ওই যুবককে কুপিয়ে জখম করা হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান তিনি।

হ্যান্ড ট্রলি চালক নিহত জামাল পৌর শহরের কলাবাগান এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। তিনি বিবাহিত ছিলেন।

শনিবার (২১ অক্টোবর) সকালে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শরীফ হোসেন, তার ছেলে সজীব মিয়া ও সহযোগী কাজী রাহাত মামুন নামে স্থানীয় ৩ যুবককে গ্রেফতার করে গৌরীপুর থানার পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান।

আরও পড়ুন: দুই ভাইকে কুপিয়ে হত্যা

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব দাপুনিয়া এলাকার শরীফ হোসেনের স্ত্রীর সঙ্গে জামালের পরকীয়া সম্পর্ক চলছিল। এর জেরে ঘটনার দিন রাতে মোবাইলে কল করে ডেকে নিয়ে শরীফের বাড়িতে জামালকে কুপিয়ে জখম করা হয়।

পরদিন ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই স্বপন মিয়া জানান, ঘটনার দিন রাত ১২ টার দিকে শরীফ মোবাইলে কল করে জামালকে তার বাড়িতে নিয়ে যায়। এরপর সেখানে শরীফের নেতৃত্বে পরিকল্পিতভাবে তার ভাইকে কুপিয়ে জখম করা হয়। রাত ৩ টার দিকে মারাত্মক আহত অবস্থায় সে বাড়িতে আসে।

আরও পড়ুন: পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

এ সময় শরীফ ও সজীব তাকে কুপিয়েছে এ বলে জামাল জ্ঞান হারায়।

স্বপন মিয়া আরও জানান, শরীফের স্ত্রীর সঙ্গে জামালের পরকীয়া সম্পর্ক ছিল না। পাওনা টাকা আনার জন্য শরীফের মোবাইল কল পেয়ে সরল বিশ্বাসে ঘটনার দিন রাতে ঘর থেকে বের হয়েছিল জামাল।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান জানান, এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পূর্ব দাপুনিয়া এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে শরীফ হোসেন, তার ছেলে সজীব মিয়া ও সহযোগী কাজী রাহাত মামুন নামে স্থানীয় ৩ যুবককে আটক করা হয়েছে এবং ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়া সম্পর্কের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছে। ঘটনার পর থেকে শরীফের স্ত্রী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা