সংগৃহীত ছবি
সারাদেশ

দুই ভাইকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি : গাজীপুর মহানগরীর বাঙ্গালগাছ বাঁশপট্টি এলাকায় ২ ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহানগরীর বাঙ্গালগাছ বাঁশ পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ময়মনসিংহের নান্দাইল থানার মহিষকুরা এলাকার আবুল কাসেমের ছেলে মো. শফিকুল ইসলাম (৩২) ও মো. শুক্কুর আলী (২৮)। তারা নগরীর ২৫নং ওয়ার্ডের ভুরুলিয়া এলাকার আব্দুল রশিদের বাড়ির ভাড়াটিয়া।

আরও পড়ুন : বাগেরহাটে বনায়নের গাছ কাটার অভিযোগ

নিহতদের বড় ভাই আমিরুল ইসলাম বলেন, তার ভাই শফিকুল ইসলাম বলাকা বাসের সহকারী হিসেবে কাজ করে। আর শুক্কুর আলী অটোরিকশা চালক। বাঙ্গালগাছ এলাকার হিমেল, সুমন ও রাসেল তার দুই ভাইয়ের কাছ থেকে কিছু দিন আগে ১০ হাজার টাকা ধার নেয়। আজ টাকা দেওয়ার কথা ছিল। সেই টাকা আনার জন্য অটোরিকশাযোগে শফিকুল ও শুক্কুর বাঙ্গলগাছ এলাকায় যায়। সেখানে তাদের সঙ্গে কথা কাটাকাটি হলে তার দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে করে হত্যা করা হয়।

নিহত সফিকুলের স্ত্রী সুমাইয়া বলেন, বাঙ্গালগাছ এলাকায় একজন দোকানারের সঙ্গে টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জেরে তার স্বামী ও দেবরকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : কোম্পানীগঞ্জে গৃহবধূর আত্মহত্যা

পুলিশ জানায়, নিহত দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গত মঙ্গলবার তারা মারামারির একটি মামলায় জেল থেকে জামিনে মুক্তি পান। তারা নিজেরাও সন্ত্রাসী। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে একদল সন্ত্রাসী নিয়ে ধারালো অস্ত্রসহ বাঙ্গালগাছ এলাকায় আসেন তারা। টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে তারা একটি দোকানে হামলা চালান এবং ত্রাস সৃষ্টি করেন। একপর্যায়ে লোকজন তাদের ধাওয়া দিয়ে ধরে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, কী কারণে কারা তাদের হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয়রা বলছেন নিহত দুইজন সন্ত্রাসী ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর ওই এলাকার সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আরও পড়ুন : কোম্পানীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

তিনি আরও জানান, ভিন্ন বক্তব্যও পাওয়া যাচ্ছে। সব বিষয় নিয়ে তদন্ত চলছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা