গ্রেপ্তারকৃত তৌহিদুর রহমান কালু
অপরাধ

স্বর্ণালঙ্কার-টাকাসহ আন্ত:জেলা ডাকাতচক্রের তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোল (যশোর): যশোরের শার্শায় অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের দুই সদস্য এবং ডাকাতির স্বর্ণালঙ্কার বিক্রির মূলহোতা তৌহিদুর রহমান কালুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার নাভারণ বাজারের তন্নি জুয়েলার্সের মালিক কালুর কাছ থেকে ডাকাতির দুই ভরি আট আনা স্বর্ণালঙ্কার ও এক লাখ ৭৯ হাজার টাকা জব্দ করা হয়েছে।

অভিযান অব্যাহত থাকায় গ্রেপ্তারকৃত আন্তঃজেলা ডাকাতদলের দুই সদস্যের নাম প্রকাশ করেনি পুলিশ।

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, গত কয়েকদিন ধরে মনিরামপুর উপজেলা শহর ও ঝিকরগাছা উপজেলার নওয়াপাড়ায় একাধিক বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ঝিকরগাছা থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ডাকাতদের তথ্যের ভিত্তিতে সোমবার (৩১ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে তন্নি জুয়েলার্সের মালিক তৌহিদুর রহমান কালুর দোকানে অভিযান চালানো হয়। পুলিশ জানায়, ডাকাত দলের সঙ্গে এই দোকানদারের যোগসাজশ রয়েছে। বিভিন্ন স্থান থেকে ডাকাতি করে আনা স্বর্ণালঙ্কার কালুর মাধ্যমে বিক্রি করা হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা