জামিন পেলেন বালিশকাণ্ডের ঠিকাদার
অপরাধ

জামিন পেলেন বালিশকাণ্ডের ঠিকাদার

নিজস্ব প্রতিবেদক:

পাবনা: দেশের প্রতিটি আদালতপাড়া এখন নানা বিষয়ে সরগরম। দেশের প্রায় সব আদালতেই চলছে কোনো কোনোভাবে আলোচিত দুএকটি মামলার কার্যক্রম। এর মধ্যে আলোচনায় আবারও শামিল হল বহুল আলোচিত পাবনার রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্পের বালিশকাণ্ড।

ফের আলোচনায় আসার কারণ হচ্ছে, জামিন পেয়েছেন বিদুৎ প্রকল্পের আলোচিত বালিশকাণ্ডের ঠিকাদার শাহাদত হোসেন ।

পাবনা জেলা ও দায়রা জজ মকবুল আহসানের আদালত এ জামিনের আবেদন গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে মঞ্জুর করেন। তবে মামলাটি একটু স্পর্শকাতর হওয়ায়, করোনাকালে আদালতপাড়ায় ভিড় এড়াতে এক রকম চুপিসারেই এই আসামিকে জামিন দেওয়া হয়। তাই এতোদিন এ জামিনের খবর স্থানীয় সাংবাদিকরা জানতে পারেননি। তবে দুদকের আইনজীবী ওবাইদুল হক ও আব্দুজ জাহিদ রানা এবং বাদীপক্ষের আইনজীবী সনৎ কুমার সরকার ও সাহাবুদ্দিন সবুজ আদালতে ছিলেন বলে দুদক সূত্র জানিয়েছে।

জামিন পাওয়া শাহাদত হোসেন ঠিকাদারি প্রতিষ্ঠান সাজিন কনস্ট্রাকশন লিমিটেডের স্বত্বাধিকারী।

দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমার হাতে জামিনের কাগজপত্র এখনো আসেনি। গত বছরে মামলা হওয়ার পর থেকেই তারা কারাগারে ছিলেন। বিভিন্ন সময়ে তারা হাইকোর্টসহ আদালতে জামিনের আবেদন জানালেও আবেদন নাকচ করে দেন আদালত।’

তবে মামলাটির এখনো অভিযোগপত্র দেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘শুনানির দিনগুলোতে আমাদের দুদকের আইনজীবীরা উপস্থিত থাকেন।’

রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্পের প্রতিটি ভবনের জন্য অস্বাভাবিক দামে আসবাবসহ অন্যান্য সামগ্রী কেনায় দুর্নীতি এবং কেনাকাটার অনিয়মের অভিযোগে পৃথক চারটি মামলা করে দুদক। মামলার পরপরই ১৩ আসামিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা