ইজিবাইক চালক অভি হত্যার দায় স্বীকার তিন আসামির 
অপরাধ

ইজিবাইক চালক অভি হত্যার দায় স্বীকার তিন আসামির 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনার ডুমুরিয়া থানার শরাফপুর গ্রামের হাসান মাহমুদ অভিকে (১৫) হত্যা করে তার ইজিবাইকটি ছিনতাই করেছিলেন বলে স্বীকার করেছেন গ্রেপ্তার হওয়া তিন আসামি। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা।

ইজিবাইক চালক অভি হত্যার দ্বায় স্বীকার করা আসামিরা হলেন, পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার নদমুলা গ্রামের আবুল হোসেন খলিফার ছেলে সোহাগ হোসেন (২২), খুলনার রূপসা উপজেলার মিল্কি দেয়াড়া গ্রামের মৃত করিম শেখের ছেলে হানিফ শেখ (২৬) ও হরিণটানা থানার হোগলডাঙ্গা গ্রামের মৃত জালাল শেখের ছেলে মো. রায়হান (২২)। সোমবার (২৪ আগস্ট) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সূত্র জানায়, ওই গ্রামে নানাবাড়িতে থেকে ইজিবাইক চালাতো হাসান মাহমুদ অভি। গত ২৫ ফেব্রুয়ারি ভোর ৫টায় বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি সে। পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে হরিণটানা থানায় সাধারণ ডায়েরি করেন। ২ মার্চ সকাল ৯টায় ভিকটিমের মৃতদেহ দিঘলিয়া থানার হাজীগ্রাম ইসরাইল ডাক্তারের বাড়ির সামনে আত্রাই নদীর কিনারে পানি থেকে উদ্ধার করা হয়।

নিহতের বাবা মো. আসলাম শেখ অভি হত্যাকাণ্ড ও ইজিবাইক ছিনতাই ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দিঘলিয়া থানায় মামলা করেন। পরে মামলাটির তদন্তভার নেন পিবিআই খুলনা জেলা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এ কে এম মাহফুজুল হক। তিনি মামলার গোপনে ও প্রকাশ্যে এবং বিশ্বস্ত সোর্স নিয়োগের মাধ্যমে তদন্ত করে আসামিদের গ্রেপ্তারে সমর্থ হন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঝালকাটি জেলার নলছিটি উপজেলার ডেবরা গ্রাম থেকে ইজিবাইকটি জব্দ করেছে পিবিআই।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা