গাজীপুরে ভুয়া র‌্যাব কর্মকর্তা গ্রেপ্তার
অপরাধ

গাজীপুরে ভুয়া র‌্যাব কর্মকর্তা গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে র‌্যাব কর্মকর্তা পরিচয় দেয়া প্রতারক আনোয়ার পাশাকে বিদেশি পিস্তল, গুলি ও র‌্যাবের পোশাকসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (২৫ আগস্ট) রাতে গাজীপুর সিটি করপোরেশনের আউটপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আনোয়ার পাশা ময়মনসিংহের পাগলা থানার শহীদনগর এলাকার বাসিন্দা। তিনি ২০১৬ সাল থেকে বিভিন্নভাবে প্রতারণা করে আসছেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন জানান, গাজীপুর সিটি করপোরেশনের আউটপাড়া এলাকায় বসবাস করতেন আনোয়ার পাশা। তিনি দেশের বিভিন্ন এলাকায় র‌্যাবের মেজর শাহীন, মাসুদ রানা ও ব্যাটালিয়নের অধিনায়কের পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ী, জনপ্রতিনিধিদের ইন্টারনেটের মাধ্যমে ফোন দিয়ে প্রতারিত করে আসছিল।

এছাড়া ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকেও টাকা হাতিয়ে নিতেন। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব-১ এর সদস্যরা। পরে আউটপাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও চারটি গুলি, র‌্যাবের পোশাকসহ আনোয়ার পাশাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও প্রতারণার একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা