ছবি: সংগৃহীত
অপরাধ
জুবায়ের-সাদ গ্রুপের সংঘর্ষ 

নীলক্ষেতের পাঞ্জেগানা মসজিদে নিহত ১

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর নিউ মার্কেট এলাকায় তাবলীগ জামাতের ২ গ্রুপের সংঘর্ষে মো. সামছুল হক (৫৫) নামের এক মুসুল্লি নিহত হয়েছেন।

আরও পড়ুন: কাল যেসব সড়ক এড়িয়ে চলবেন

বুধবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে নিউ মার্কেট এলাকার বাবুপুরা নীলক্ষেত জিলানী মার্কেটের পাঞ্জেগানা মসজিদে এ ঘটনা ঘটে।

পরে আহত অবস্থায় মো. সামছুল হককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সন্ধ্যা ৭ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

সামছুল হককে হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী ইসমাইল হোসেন বলেন, নিহত সামসুল হক তাবলীগ জামাতের সাদপন্থী ছিলেন। বুধবার বিকালে তাবলিগ জামাতের জোবায়েরপন্থী আনোয়ারের সাথে কথা কাটাকাটি হয় মসজিদের মোয়াজ্জিন গোলাম সাব্বির এরশাদের।

এর এক পর্যায়ে জোবায়েরপন্থী আনোয়ার তাকে কিল-ঘুষি দিলে শামসুল হক বাধা দিতে যান। পরে তাকেও কিল-ঘুষি মারা হয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু

নিহতের ছোট ভাই মোশারফ হোসেন জানান, বছর খানেক আগে আমার ভাইয়ের হার্টের রিং পরানো হয়েছে। তিনি এমনিতেই অসুস্থ ছিলেন। বুকে কিল-ঘুষির আঘাতে আমার ভাই মারা গেছেন। আমার ভাইয়ের জিলানী মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠান আছে।

তিনি আরও বলেন, আমাদের বাসা হাজারীবাগের ৮ নং কুলাল মোহন লেন এলাকায়। বাবার নাম মুন্সী সরদার। নিহত সামসুল হক ২ সন্তানের জনক ছিলেন। আমরা ৪ ভাই-বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন।

আরও পড়ুন: চার দিনের সফরে কলকাতায় তথ্যমন্ত্রী

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিউ মার্কেট থানাকে অবগত করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে মাদারীপুরের যুবক নিহত

রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ক...

জাতীয় ফুটবল দলের নতুন কোচ টমাস ডুলি

দুটি ফুটবল বিশ্বকাপ খেলেছেন টমাস ডুলি। একটিতে ছিলে...

শনিবার ব্যাংক খোলা থাকবে

আগামীকাল শনিবার (২৩ মে) ব্যাংক খোলা থাকবে। সেদিন ব...

শিশুদের ওপর বর্বরতা বন্ধ করার তাগিদ ইউনিসেফের

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের প...

রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন কিশোরগঞ্জের যুবক

ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্...

গরুর জন্য ‘আবাসিক হোটেল’

দেশের অন্যতম গরু পালনকারী এলাকা হিসেবে পরিচিত পাবন...

অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে মন্তব্য ক...

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৪

কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে...

হাম ও উপসর্গে শিশুর মৃত্যু ৫০০ ছাড়ালো

হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ৫০০ ছাড়াল। গত ১৫...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা