জাতীয়

কাল যেসব সড়ক এড়িয়ে চলবেন

নিজস্ব প্রতিবেদক : আগামিকাল রাজধানীতে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল কর্মসূচি ডেকেছে। দলগুলোর কর্মসূচি ঘিরে সড়কে তীব্র যানজটের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : ইকুয়েডরে কারাগারে সহিংসতা, নিহত ৩১

বৃহস্পতিবার (২৭ জুলাই) তাই ভোগান্তি এড়াতে রাজধানীর বেশ কয়েকটি সড়ক এড়িয়ে চলবেন।

যে সকল সড়ক এড়িয়ে চলবেন :

১) শাহবাগ থেকে মৎস্যভবন রোড। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে পারে বিএনপি।

২) মৎস্যভবন থেকে প্রেস ক্লাব হয়ে পল্টন রোড। শিল্পকলা একাডেমির সামনে গণতন্ত্র মঞ্চ, প্রেস ক্লাবের সামনে সমাবেশ করতে পারে গণঅধিকার পরিষদ ও বাম গণতান্ত্রিক জোট।

৩) কাকরাইল হয়ে বিজয়নগর-পানির ট্যাংকি-পল্টন মোড়। বিজয়নগর মোড়ে ১২ দলীয় জোট, পানির ট্যাংকির সামনে ১১ দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সমাবেশ করতে পারে।

৪) কাকরাইল মোড় হয়ে নয়াপল্টন-ভিআইপি রোড। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে পারে বিএনপি।

আরও পড়ুন : ১৩ রাষ্ট্রদূতকে সতর্ক করল বাংলাদেশ

৫) রাজারবাগ মোড় থেকে ফকিরাপুল হয়ে বায়তুল মোকাররম রোড। আরামবাগে সমাবেশ করতে পারে গণফোরাম (মন্টু নেতৃত্বাধীন)।

৭) গুলিস্তান থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ হয়ে বায়তুল মোকাররম। দক্ষিণ গেটে সমাবেশ করতে পারে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ।

৮) মতিঝিল রোড থেকে তোপখানা হয়ে পল্টন মোড়। বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করতে পারে ইসলামী আন্দোলন।

তবে বেশিরভাগ দলের কর্মসূচি এখনো অনুমতি পায়নি। বুধবার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক এক ব্রিফিংয়ে জানিয়েছেন, রাজনৈতিক কর্মসূচিতে জনগণের ভোগান্তি হলে এসব কর্মসূচির উপর নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।

সান নিউজ/এএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা