সাকিবের মেয়ের ছবিতে আপত্তিকর মন্তব্য, ৬ জন শনাক্ত
অপরাধ

সাকিবের মেয়ের ছবিতে আপত্তিকর মন্তব্য, ৬ জন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:

ফেসবুকে পোস্ট করা অলরাউন্ডার সাকিব আল হাসানের মেয়ের ছবিতে আপত্তিকর মন্তব্যকারী ছয় জনকে শনাক্ত করেছে সাইবার পুলিশ। তাদের আটক করতে পুলিশের একাধিক টিম এখন অভিযান পরিচালনা করছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম সাংবাদিকদের বলেন, "শনাক্ত হওয়া আইডিগুলো ঢাকার বাইরের। তাদের আটক করতে টিম কাজ করছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।"

সম্প্রতি সাকিব আল হাসান তার ফেসবুক পেইজে তার বড় মেয়ের একটি ছবি পোস্ট করেন। সূর্যমুখী বাগানের মধ্যে তোলা হাস্যোজ্জ্বল ওই ছবিতে বেশ কয়েকজন কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এরফলে পেইজ থেকে ছবিটি সরিয়ে ফেলেন সাকিব।

সাইবার পুলিশের সদস্যরা জানান, "এ ধরনের মন্তব্য করা ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি আইনে অপরাধ। যারা এই কাজটি করেছেন তাদের আটকের চেষ্টা চলছে। এর বাইরে যারা বিভিন্ন মানুষের পোস্টে বাজে বা আপত্তিকর মন্তব্য করেন তাদের জন্য এটা হুঁশিয়ারি।"

তিনি আরও বলেন, "আমরা সবার জন্য সাইবার জগৎ নিরাপদ রাখতে চাই। এজন্য আমাদের টিম সার্বক্ষণিকভাবে সাইবার পেট্রোলিং করে থাকে। ভবিষ্যতে যারা এ ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।"

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা