মিটার খুলে টেম্পারিং করতেন তারা
অপরাধ

মিটার খুলে টেম্পারিং করতেন তারা

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর: অভিনব কায়দায় অবৈধভাবে বৈদ্যুতিক মিটার টেম্পারিং কাজে জড়িত সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মীদের সহায়তায় জেলার ডিবি পুলিশ বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত মধ্যরাতে তাদের আটক করে।

সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. আবুল হাসান জানান, কিছুদিন ধরে একটি চক্র শিল্প কারখানার মিটার টেম্পারিং করে আসছিলো। সম্প্রতি ১২টি শিল্প-কারখানায় মিটার টেম্পারিংয়ের বিষয়টি নজরে এলে তাদের কাছ থেকে ৩২ লাখ টাকা আদায় করা হয়।

এজিএম (ওএ্যান্ডএম) হাফিজুর রহমান জানান, চক্রটিকে ধরতে বিশেষ পরিকল্পনা করা হয়। সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের চুঙ্গির মোড় এলাকার একটি রাইসমিলের মালিককে দিয়ে ওই চক্রের সদস্যদের সঙ্গে যোগাযোগ ও ২০ হাজার টাকার বিনিময়ে মিটার টেম্পারিংয়ের চুক্তি করা হয়। সে অনুসারে বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে ঢাকা থেকে আসা দুই ব্যক্তি ওই রাইসমিলের ২৫ অশ্বশক্তির মিটারটি খুঁটি থেকে খুলে ফেলেন। সেটি পাশের একটি ঘরে নিয়ে দরজা বন্ধ করে মিটারের ভেতরে সকেটের সঙ্গে অতিরিক্ত একটি রেজিস্টেন্জ যুক্ত করেন। এরপর টেম্পারিংয়ের সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা পবিস ও ডিবির সদস্যরা তাদের হাতেনাতে আটক করেন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা