মাত্র দুই মিনিটের মধ্যে ঘটে গুলির ঘটনা
অপরাধ

মাত্র দুই মিনিটেই গুলি

নিজস্ব প্রতিবেদক:

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল মোস্তফা সারওয়ার বলেছেন, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদকে গুলি করার ঘটনা দুই মিনিটের মধ্যেই ঘটে। সেই দুই মিনিটের মধ্যে কি এমন ঘটেছিল, কেন তাকে গুলি করা হলো- সে প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে।

শুক্রবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে টেকনাফের শামলাপুর চেকপোস্ট এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

দুপুর ১টার পর অবসরপ্রাপ্ত মেজর সিনহার হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান ৩ আসামি বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দদুলাল রক্ষিতকে নিয়ে ঘটনাস্থলে যান র‌্যাবের তদন্তকারী কর্মকর্তা।

গুলি করার ঘটনার বিস্তারিত ব্যাখ্যা শুনতেই তাদের ঘটনাস্থলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুরের এই তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

ইতোমধ্যে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হত্যা মামলার গুরুত্বপূর্ণ আসামি, বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দদুলাল রক্ষিতসহ গ্রেপ্তারকৃত আসামিদের রিমন্ডে জিজ্ঞাসাবাদ, প্রত্যক্ষদর্শীর বক্তব্য, আলামতসহ সংশ্লিষ্ট সামগ্রিক কিছু নিয়ে এই মামলাটির তদন্ত কার্যক্রম এগিয়ে চলছে। ইতোমধ্যে ঘটনা সম্পর্কে মামলার তদন্তকারী কর্মকর্তা একটি পরিস্কার তথ্যচিত্র পেয়েছেন।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা