দুর্নীতি মামলায় বিজেএমসি কর্মকর্তা কারাগারে
অপরাধ

দুর্নীতি মামলায় বিজেএমসি কর্মকর্তা কারাগারে

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: পাটপণ্যের প্রায় সাড়ে সাত কোটি টাকা আত্মসাতের মামলায় বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) খুলনা আঞ্চলিক কার্যালয়ের সাবেক ব্যবস্থাপক (উৎপাদন) শংকর চন্দ্র ভুঁইয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, খুলনার প্লাটিনাম জুবলি জুটমিলসের পাটপণ্যে ওজনে কারচুপি করে সাত কোটি ৪৩ লাখ ৯১ হাজার টাকা আত্মসাতের মামলায় সোমবার (১৭ আগস্ট) দুপুরে মহানগর দায়রা জজ শহিদুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান শংকর চন্দ্র ভুঁইয়া। জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এ মামলার অন্য দুই আসামি বিজেএমসির সাময়িক বরখাস্তকৃত মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন ও প্লাটিনাম জুবলি জুটমিলসের সাবেক ব্যবস্থাপক (উৎপাদন) লিয়াকত হোসেন জামিনে রয়েছেন।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ২৯ মে পর্যন্ত দায়িত্বে থাকাকালে মামলার আসামিরা প্লাটিনাম জুবলি জুটমিলসের ওয়েস্টেজ রোলের (বাতিল হওয়া পাটপণ্য) ওজনে ঘাটতি দেখিয়ে এক হাজার ৫২৯ দশমিক ২৯ মেট্রিকটন পাটপণ্য আত্মসাৎ করেন। যার মূল্য সাত কোটি ৪৩ লাখ ৯১ হাজার টাকা। এ ঘটনায় ২০১৬ সালে খালিশপুর থানায় মামলার পর ২০১৯ সালের ২৬ আগস্ট শংকর চন্দ্র ভুঁইয়া, জাহাঙ্গীর হোসেন ও লিয়াকত হোসেননের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা