রংপুরে কলেজ অধ্যক্ষকে ছুরিকাঘাত, যুবক আটক
অপরাধ

রংপুরে কলেজ অধ্যক্ষকে ছুরিকাঘাত, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক:

রংপুর: নগরীতে বাসায় ঢুকে এক কলেজ অধ্যক্ষকে ছুরিকাঘাতের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আহত অবস্থায় মিঠাপুকুরের গোপালপুর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোকছেদুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত তৌফিক মিয়া একই উপজেলার শঠিবাড়ি বন্দর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (১৬ আগস্ট) বিকেলে নগরীর বাবুখাঁ এলাকায় ওই অধ্যক্ষের বাড়িতে যান তৌফিক। এক পর্যায়ে তাদের মধ্যে কথাকাটি হয়। পরে তৌফিক ক্ষিপ্ত হয়ে ওই অধ্যক্ষকে ছুরিকাঘাত করেন।

অভিযুক্ত তৌফিকের দাবি, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে মিঠাপুকুরের মিলনপুর ইউনিয়নের গোপালপুর টেকনিক্যাল কলেজে ভর্তি হন তিনি। ওই কলেজের অধ্যক্ষ মোকছেদুর রহমান একই সাথে রংপুর মডেল কলেজের প্রভাষক পদেও রয়েছেন। ভর্তির পর পরীক্ষায় ভুল প্রবেশপত্র সরবরাহ করায় পরীক্ষার ফলাফল আসেনি। বিষয়টি সংশোধনে মোকছেদুর রহমান কয়েক দফায় তার কাছ থেকে টাকা নেন। এরপর টাকা, পরীক্ষার ফলাফল এমনকি এসএসসির কাগজপত্র আর ফেরত দেননি। টাকা ও কাগজপত্র চাইতে এলে তাকে উল্টো মারার হুমকি দিলে তিনি মোকছেদুরকে আঘাত করেন।

এ ঘটনায় মোকছেদুর রহমানের স্ত্রী গোপালপুর এম রহমান মহিলা বিএম কলেজের অধ্যক্ষ ফারহানা আক্তার মুক্তি রংপুর কোতোয়ালি থানায় অভিযোগ করেছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বলেন, ‘অভিযোগ পেয়েছি।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা