চুরির পর ঘরে আগুন, নিঃস্ব এক পরিবার
অপরাধ

চুরির পর ঘরে আগুন, নিঃস্ব এক পরিবার 

নিজস্ব প্রতিনিধি:

ঝালকাঠি: শহরের একটি বাসা থেকে টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, চাল-ডালসহ যাবতীয় মালামাল লুটে নেওয়ার পর আগুন জ্বালিয়ে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেশীরা সংবাদ দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘরের ভাড়াটিয়া বাসিন্দা সাব-কন্ট্রাক্টর বাবুল সরদার পরিবার নিয়ে দুইদিন আগে গ্রামের বাড়িতে গেলে দৃর্বত্তরা দরজা ভেঙে ঢুকে এ ঘটনা ঘটায় বলে ভুক্তভোগী পরিবারটির অভিযোগ।

শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টায় থানা থেকে মাত্র ২০০ গজ দূরের তরকারিপট্টি সড়কে লোমহর্ষক চুরি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শহরের মধ্যে আবাসিক এলাকায় এ ধরনের প্রতিহিংসামূলক ঘটনা ও চুরির বিষয়ে প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও অগ্নিনির্বাপককর্মীরা বিস্ময় প্রকাশ করেছেন।

ক্ষতিগ্রস্ত বাবুল সরদারের স্ত্রী জানান, গত বৃহস্পতিবার তারা পরিবারের সবাই গ্রামের বাড়িতে গেলে শনিবার রাতে ঘরের পেছনের দরজা ভেঙে অজ্ঞাত দুর্বৃত্তরা প্রবেশ করে। তারা স্টিলেন আলমারি ও শোকেচ ভেঙে ঘরে থাকা নগদ ৪৮ হাজার ৫০০ টাকা, প্রায় দুই ভরি স্বর্ণালংকার, মূল্যবান কাপড়-চোপড়, পরিবারের খাদ্যসামগ্রী এমন কি শিশুখাদ্য পর্যন্ত লুটে নিয়েছে। চোরেরা মালপত্র লুটে নিয়ে যাওয়ার সময় গ্যাসের চুলায় আগুন জ্বালিয়ে চুলার ওপর কাথা-বালিশ দিয়ে আগুন ধরিয়ে চলে যায়।

পরে আগুন ও ধোয়া দেখে প্রতিবেশীরা চিৎকার ও ফায়ার সার্ভিসে সংবাদ দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে মূল ঘরটি রক্ষা পেলেও বসবাসকারী পরিবারটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কে বা কারা এ শত্রুতামূলক ঘটনা ঘটাতে পারে, সেটি অনুমান করতে না পারলেও মধ্যবিত্ত এ পরিবারটি প্রায় সর্বশান্ত হয়ে গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারটি লিখিত অভিযোগ দায়ের করেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, আমরা তদন্ত করে দেখছি।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা