অমানুষিক নির্যাতনে হাসপাতালে কাতড়াচ্ছেন অন্ত:সত্ত্বা গৃহবধূ 
অপরাধ

অমানুষিক নির্যাতনে হাসপাতালে কাতড়াচ্ছেন অন্ত:সত্ত্বা গৃহবধূ 

নিজস্ব প্রতিনিধি:

মোংলা (বাগেরহাট): তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অন্ত:সত্ত্বা গৃহবধূ চম্পা বেগমের (২২) ওপর অমানুষিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশী মুরাদ শেখের (২২) বিরুদ্ধে। পেট ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে আহত চম্পা কয়েকদিন ধরে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে প্রতিবেশী মুরাদের এ নির্যাতনে আহত হন উপজেলার চাঁদপাই ইউনিয়নের উত্তর চাঁদপাই গ্রামের হাবিব মোড়লের সাতমাসের অন্ত:সত্ত্বা স্ত্রী চম্পার দেবর মারুফ মোড়লও। কিছুটা সুস্থ হওয়ার পর মারুফ বৃহস্পতিবার (১৩ আগস্ট) মোংলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

থানায় দেওয়া অভিযোগ ও নির্যাতনের শিকার চম্পাসহ তার স্বজনেরা জানান, মুরাদের বাড়ির ওপর দিয়ে অন্য প্রতিবেশীর বাড়িতে যাচ্ছিলেন চম্পা। এ সময় মুরাদ শেখ গতিরোধ করে চম্পাকে অশ্লীল গালিগালাজ করতে থাকেন। খবর পেয়ে চম্পার দেবর মারুফ মোড়ল সেখানে গেলে মুরাদ তাকেও গালিগালাজ করেন। এতে উভয়পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। মুরাদসহ তার পরিবারের লোকজন সংঘবদ্ধ হয়ে চম্পা ও মারুফকে বেদম মারপিট করেন। পরে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। মারুফ প্রাথমিক চিকিৎসায় কিছুটা সুস্থ হলেও হাসপাতালের বেডে জীবন-মরণের সন্ধিক্ষণে চম্পা বেগম।

অভিযুক্ত মুরাদ শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনটি (০১৯৩৩৮২২৪৭৬) বন্ধ পাওয়া যায়।

মোংলা থানার এসআই বিশ্বজিৎ মুখার্জী বলেন, ‘খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে হাসপাতালে গিয়ে ওই গৃহবধূকে দেখে আসি। এরপর ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা