যশোরে সেই মোটরসাইকেল চালকের মৃত্যু
অপরাধ

যশোরে সেই মোটরসাইকেল চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

যশোর: রাতে মহাসড়কে ডাকাতদের টানানো তারে জখম সেই মোটরসাইকেল চালক মনির হোসেন মুন্না (৩৭) মারা গেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) যশোর জেনারেল হাসপাতালে তিনি মারা যান। গত সোমবার (১০ আগস্ট) গভীর রাতে যশোর-নড়াইল সড়কে তিনি গুরুতর আহত হন।

নিহত মুন্না যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর বিশ্বাসপাড়ার বাসিন্দা ছিলেন।

নিহতের ভাই ইদ্রিস আলী বিশ্বাস জানান, মুন্না ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার রাতে ভাড়া নিয়ে যশোর থেকে নড়াইলে যাচ্ছিলেন। রাত সাড়ে তিনটার দিকে যশোর নড়াইল সড়কের হামকুড়া মোড়ে ডাকাতদের রাস্তার ওপর টানিয়ে রাখা তারে বেধে তিনি পড়ে যান। তারে তার গলা মারাত্মক জখম হয়। ডাকাতরা তার কাছ থেকে মোবাইল ফোন, টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেন। মুন্নার যাত্রী আমানতও আহত হন। সোমবার ভোরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

তবে অবস্থার অবনতি হলে বুধবার রাতে মুন্নাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। কিন্তু ঢাকায় নেয়ার পথে মুন্নার অবস্থা আরো খারাপ হলে তাকে ফের জেনারেল হাসপাতালে ফেরত আনা হয়। সকাল ৯টার দিকে ডা. শাহিনুর রহমান সোহান তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শেখ তাসনিম আলম বলেন, ‘মনির হোসেন মুন্নার মৃত্যু হয়েছে বলে শুনেছি। কিভাবে তার মৃত্যু হয়েছে, তার তদন্ত চলছে। তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা জানা যাবে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা