ছবি : সংগৃহিত
অপরাধ
রানা প্লাজা ধস

আলোচিত সোহেল রানার জামিন স্থগিত

স্টাফ রিপোর্টার : বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন আগামী ৮ মে পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার আদালত।

আরও পড়ুন : গাইবান্ধায় লাইভে এসে যুবকের আত্মহত্যা

পাশাপাশি ওই দিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে তার জামিন আবেদনের ওপর শুনানি হবে। তাই আপাতত কারামুক্তি পাচ্ছেন না তিনি । এমনটি তার আইনজীবীরা জানিয়েছেন।

রোববার (৯ এপ্রিল) সোহেল রানার জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি আবু জাফর সিদ্দিকী।

অ্যাডভোকেট কামরুল ইসলাম আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ সাইফুল আলম।

আরও পড়ুন : ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ

রাষ্ট্রপক্ষ সকালে রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করে। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন অ্যাডভোকেট অন রেকর্ড সুফিয়া খাতুন।

গত ৬ এপ্রিল রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে জামিন দেন হাইকোর্ট। ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে সে সময় জানান আইনজীবীরা।

তার জামিন বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। সঙ্গে অ্যাডভোকেট মুনমুন আক্তার।

আরও পড়ুন : নোয়াখালীতে হত্যা মামলার আসামি গ্রেফতার

আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে হাইকোর্ট জামিন দিয়েছেন।

২০২২ সালের ১ মার্চ রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। সেই রুলের চূড়ান্ত নিয়ে গত বৃহস্পতিবার সোহেল রানাকে জামিন দেন হাইকোর্ট।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা