ছবি : সংগৃহিত
অপরাধ
ডাক্তারকে মারপিটের অভিযোগ

 ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরে জমি সংক্রান্তের বিরোধের জেরে ডা. যুবায়ের আহমেদ ( এমবিবিএস,বিবিএস স্বাস্থ্য) মারপিট ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদারের বিরুদ্ধে।

আরও পড়ুন : জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

অভিযুক্ত মোঃ দুলাল হোসেন চকদার উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শনিবার (৮ এপ্রিল) বিকেল ৪ টায় এ ঘটনায় তার শাস্তির দাবিতে গোবিন্দাসী বাজারে বিক্ষোভ মিছিল করেছে গোবিন্দাসী ইউনিয়ন নাগরিক কমিটি ও এলাকাবাসী। মিছিলটি গোবিন্দাসী বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে বাজার বণিক সমিতির সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : ত্রিপুরাদের বর্ণিল বৈসু শোভাযাত্রা

সমাবেশে অভিযোগ করে বক্তারা বলেন, চেয়ারম্যান দুলাল হোসেন চকদার ক্ষমতার প্রভাব দেখিয়ে প্রতিবেশী জাহাঙ্গীর আলমের জায়গা জবর দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সে তার গরুর খামারের বর্জ্য, ইটের খোয়া, বালু ও সিমেন্ট জাহাঙ্গীরের বাড়িতে ফেলছেন। এ নিয়ে মীমাংসার লক্ষ্যে তার সাথে কথা বলতে গেলেই ডা. যুবায়ের ও তার ভাইয়ের উপর হামলা চালায়। এমন আচরণ কখনো কাম্য নয়। এজন্য তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এবং নাগরিক কমিটির সভাপতি আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে সমাবেশে অংশ নেন- নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন আকন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ পুলিশ, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ট্রাক শ্রমিক ইউনিয়ন গোবিন্দাসী শাখার সাবেক সাধারণ সম্পাদক ফজল মন্ডল প্রমুখ।

আরও পড়ুন : উখিয়া বিএনপির অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

ভুক্তভোগী ডা.যুবায়ের বলেন, আমি দুলাল হোসেন চেয়ারম্যান জমি সংক্রান্ত কিছু বলতে গেলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে বলে তোর কি এখানে ,আমি কি ওদের কোন ক্ষতি করছি। তখন আমার বোন জামাই বলেন আপনি তো ১২ শতাংশ নিয়েছেন, দখল করেছেন ১৫শতাংশ, একথা শুনার সাথে সাথে দুলাল চকদার আমাকে সহ আমার বোন জামাই এর উপর হামলা চালায়। পরে ওখান থেকে জানে বেচে এসে ভূঞাপুর থানায় অভিযোগ দায়ের করি।

এ ব্যাপারে গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদারকে একাধিকবার মোবাইল ফোনে কল করলে তিনি ফোন রিসিভ করেনি।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর স্বপ্ন দেশের মানুষ ভাল থাক

এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, ৩ শতাংশ জায়গা নিয়ে গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদারের সাথে প্রতিবেশী জাহাঙ্গীর হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলছে।

আরও পড়ুন : আমাদের বাঁচার অবস্থা নেই

গত শুক্রবার (৭ এপ্রিল) জাহাঙ্গীরের আত্নীয় ডা. যুবায়ের আহমেদ চেয়ারম্যানের সাথে কথা বলতে যান। একপর্যায়ে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তাকে মারপিটসহ লাঞ্ছিত করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা