ছবি : সংগৃহিত
সারাদেশ

বীর মুক্তিযোদ্ধা মরহুম আজগর আলীর স্মরণে ইফতার

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরে বীর মুক্তিযোদ্ধা মরহুম আজগর আলী মেম্বারের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : গাইবান্ধায় লাইভে এসে যুবকের আত্মহত্যা

শনিবার (৮ এপ্রিল) উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী গ্রামে রমজান আলীর বাড়িতে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

হাবিবুর রহমান রমজানের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর-গোপালপুরের সাবেক সংসদ সদস্য মরহুম খন্দকার আসাদুজ্জামান এর সুযোগ্য পুত্র খন্দকার মশিউজ্জামান রোমেল (সিআইপি)।

আরও পড়ুন : ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ

আরো উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন জিন্নাহ, লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসান আলী, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন, রুহুলী দাখিল মাদ্রাসার সুপারেন্টেনডেন্ট রাজ মাহমুদ, রুহলি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক,অলোয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক লিটন মিয়া, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মন্জুরুল ইসলাম ঠান্ডু প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানশিক্ষক, সহকারি শিক্ষকগণ, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ স্থানীয় গ্রামবাসী ও সুশীল সমাজের বিভিন্ন পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

অনুষ্ঠানে প্রধান অতিথি খন্দকার মশিউজ্জামান রোমেল বলেন, আমার বাবা মানুষের বিগত সময়ে যেভাবে নিরলসভাবে এলাকার মানুষের সেবা ও উন্নয়ন করে গেছেন, আমি সেই ভাবে আপনাদের সেবা করে যেতে চাই। আজকে মরহুম বীর মুক্তিযোদ্ধা আজগর আলীর বিদেহী আত্মার শান্তি কামনা করছি ও জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো আওয়ামী লীগের সরকার গঠন করার কোন বিকল্প নেই।

আরও পড়ুন : ত্রিপুরাদের বর্ণিল বৈসু শোভাযাত্রা

পদ্মা সেতু, ঢাকা থেকে এলেঙ্গা পর্যন্ত চার লেন রাস্তা, মেট্রোরেল, যমুনা নদীর ওপর রেল সেতু সবই এই জননেত্রী শেখ হাসিনার সরকারের জন্য সম্ভব হয়েছে। তাই ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আওয়ামী লীগ দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা