ছবি : সংগৃহিত
অপরাধ

গাইবান্ধায় লাইভে এসে যুবকের আত্মহত্যা

গাইবান্ধা জেলা প্রতিনিধি : ফেসবুক লাইভে এসে দাম্পত্য জীবন নিয়ে কষ্টের কথা জানিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন শাকিল খান (২৪) নামের এক যুবক।

আরও পড়ুন : ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ

শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যার দিকে গাইবান্ধা পৌরসভার স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। নিহত শাকিল খান গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভগবানপুর গ্রামের বাচ্চু খানের ছেলে।

আরও পড়ুন : জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

এর আগে, শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে দাম্পত্য কলহের জেরে শ্বশুর বাড়ির পক্ষ থেকে হুমকি-ধমকির বিষয়ে কথা বলেন শাকিল খান।

ফেসবুক লাইভের শুরুতে সালাম জানিয়ে শাকিল খান তার গ্রামের নামসহ পিতা-মাতার পরিচয় জানান। এরপর কান্নাজড়িত কণ্ঠে শাকিল এক মাস আগে তার বিয়ে হয় বলে জানান।

আরও পড়ুন : ত্রিপুরাদের বর্ণিল বৈসু শোভাযাত্রা

এ বিয়ের পর থেকেই তাকে বিভিন্ন হুমকি-ধমকিসহ ভয়-ভীতি দেখানোর কথাও বলেন তিনি। এরপরেই তার লাইভটি বন্ধ হয়ে যায়। তবে ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়।

নিহতের স্বজনদের অভিযোগ দাম্পত্য কলহের কারণে শাকিলের স্ত্রী তার বাবার বাড়িতে অবস্থান করছে। পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও তার স্ত্রী ও শ্বশুর-শাশুড়ি তাতে রাজি হয়নি। উল্টো তারা শাকিল খানকে জেলের ভাত খাওয়ানোসহ বিভিন্ন হুমকি-ধমকি দেয়। এতে শাকিল আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

আরও পড়ুন : উখিয়া বিএনপির অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

স্থানীয়রা বলেন, শনিবার সন্ধ্যার আগে স্টেডিয়াম এলাকার রেল লাইনে ঘোরাঘুরি করেন শাকিল খান। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে শাকিল খান ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

রেলওয়ে পুলিশ গাইবান্ধা ফাঁড়ির ইনচার্জ সেতাফুর রহমান বলেন, মরদেহ উদ্ধারের পর ফাঁড়িতে আনা হলে শনিবার রাত ৮টার দিকে তার স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা