এবার কক্সবাজার সদর থানার ওসিকে প্রত্যাহার
অপরাধ

এবার কক্সবাজার সদর থানার ওসিকে প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজার শহরে জনতার গণপিটুনি থেকে উদ্ধার করা মাদক মামলার এক আসামির পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় সদর থানার ওসি মো. শাহজাহান কবিরকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ হেফাজতে মৃত্যু হওয়া নবী হোসেন কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার পশ্চিম মুক্তারকুল এলাকার মৃত আব্দুর শুক্কুরের ছেলে। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদক আইনে মামলা রয়েছে।

ডিআইজি বলেন, সোমবার (১০ আগস্ট) দুপুরে কক্সবাজার শহরের বড় বাজার এলাকায় একদল লোক মাদক মামলার পলাতক আসামি নবী হোসেনকে মারধর করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এরপর তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।

গোলাম ফারুক বলেন, ‘হাসপাতালে চিকিৎসা শেষে নবী হোসেনকে থানায় নিয়ে আসা হয়। পরে মঙ্গলবার বিকালে থানায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার সদর থানার ওসি এএসএম শাহজাহান কবিরকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’

উল্লেখ্য, একই জেলায় গত ৩১ জুলাই মেরিন ড্রাইভ চেকপোস্টে গাড়ি থামিয়ে তল্লাশির নামে মেজর (অব.) সিনহা নামে এক সাবেক সামরিক কর্মকর্তাকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এক নম্বর আসামি হওয়ায় টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশকেও প্রথমে প্রত্যাহার ও পরে গ্রেফতার হওয়ায় তাকে বরখাস্ত করা হয়। ওই ঘটনায় আরও ৮ পুলিশ কর্মকর্তাকেও প্রত্যাহার ও বরখাস্ত করা হয়েছে।

এছাড়াও থানায় নিয়ে এক যুবলীগ নেতাকে বেধড়ক মারধরের ঘটনায় নেত্রকোনার দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) তাকে দুর্গাপুর থানা থেকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী বিষয়টি নিশ্চিত করেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা