গোপালগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত যুবলীগ নেতার মৃত্যু
অপরাধ

গোপালগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত যুবলীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জ: সন্ত্রাসী হামলায় আহত রাসেল মোল্লা সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খুলনার একটি ক্লিনিকে মারা গেছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

গত ২৯ জুলাই রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে শহরের ঘোষেরচর উত্তরপাড়ার কলাবাগান এলাকায় বাসায় ফেরার পথে রাসেল মোল্লার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। পরে মারাত্মক আহতাবস্থায় প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরে তাকে খুলনার হেলথ কেয়ার ক্লিনিকে স্থানান্তর করা হয়।

গত ৩০ জুলাই গোপালগঞ্জ সদর থানায় করা মামলায় রাসেল মোল্লার মা অভিযোগ করেন, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন খালু মাহামুদ কাজী ও অজ্ঞাতনামা আরো বেশ কয়েকজন সন্ত্রাসী রাসেলকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করেন। মামলায় মাহামুদ কাজীকে প্রধান আসামি এবং অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন সাংবাদিকদের বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত মাহামুদ কাজী পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। মরদেহের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা