চুয়াডাঙ্গায় মাদকসহ গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
অপরাধ

চুয়াডাঙ্গায় মাদকসহ গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় মাদকসহ গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতে চারজনকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজারপাড়ার খলিল সর্দ্দারের ছেলে আজিজুল সর্দ্দার (৩২), দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর রেলপাড়ার বাবুর আলীর স্ত্রী পারভিন খাতুন (২৭), একই এলাকার ওহাব আলীর ছেলে জনি মিয়া (২৬) ও জয়রামপুর মল্লিকপাড়ার মৃত তক্কেল মন্ডলের ছেলে আব্দুল মোমিন (৫৫)।

সোমবার (১০ আগস্ট) দুপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৮৫০ গ্রাম গাঁজা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। বিকেলেই তাদের কারাগারে পাঠানো হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

ঢাকায় বৃষ্টি, ৯ অঞ্চলে ঝড়ের আভাস

ভ্যাপসা গরমের মধ্যেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি...

গ্র্যান্ড মোসাল্লায় খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু 

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঢাকা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আশুলিয়া থানার একটি বিশ...

বাস-ট্রাকের সংঘর্ষে আহত ৭

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্র...

রাজধানী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

প্রচণ্ড তাপদাহে জ্বলছে সারাদেশ। এরমধ্যেই আশার বাণী শো...

আইনি জটে বন্দরে আটকে ৩০৪ গাড়ি, আমদানি সংকটে

আইনি জটিলতার কারণে চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে প্রায় শত কোটি টাকা...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা