কারাগার থেকে আসামি পালানোর ঘটনায় ১২ কর্মকর্তা বরখাস্ত
অপরাধ

কারাগার থেকে আসামি পালানোর ঘটনায় ১২ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি পালানোর ঘটনায় ১২ জন কারা কর্মকর্তা ও রক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকালে গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) কোনাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছে কারা কর্তৃপক্ষ।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র সুপার জাহানারা বেগম জানান, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চন্ডীপুর এলাকার আবু বকর সিদ্দিক (৩৪) ২০১১ সালের ১৪ জুন থেকে এ কারাগারে ছিলেন। শ্যামনগর থানার হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি হিসেবে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুরের এ কারাগারে স্থানান্তর করা হয়।

২০০২ সালের ১৭ মার্চের ওই হত্যা মামলায় আদালত ২০০৬ সালে আবু বকরকে মৃত্যুদণ্ড দেন। আসামির আপিলে উচ্চ আদালত ২০১২ সালের ২৭ জুলাই সাজা কমিয়ে যাবজ্জীবন (৩০ বছর) সশ্রম কারাদণ্ড দেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় লকআপের সময় বন্দিদের গণনাকালে তাকে পাওয়া যায়নি। এরপর থেকে তিনি নিখোঁজ। এ ঘটনায় কারাগারের পক্ষ থেকে বিকালে জিএমপি’র কোনাবাড়ি থানায় মামলা করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কারাগারের এক কর্মকর্তা জানান, এর আগেও কয়েদি আবু বকর পালানোর চেষ্টা করেছিলেন। ২০১৫ সালের ১৩ মে কারাগারের সেল এলাকার একটি সেপটিক ট্যাংকির ভেতরে লুকিয়ে ছিলেন তিনি। পরদিন তাকে উদ্ধার করা হয়। এ ঘটনার পর তাকে কিছুদিন শিকল পরিয়ে রাখা হতো। এতে আবু বকর কিছুটা মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন। পরে তাকে শিকলমুক্ত করা হয়। কারা চত্বরে তিনি অন্য বন্দিদের সঙ্গে কাজ-কর্ম করতেন। তবে মানবিক কারণে তাকে কাজের জন্য চাপ দেওয়া হতো না।

বৃহস্পতিবারও কারাভ্যন্তরে অন্যদের সঙ্গে ছিলেন আবু বকর। সন্ধ্যায় লকআপের সময় গননাকালে তাকে পাওয়া যায়নি। পরে কারাগারের ৬টি ভবনের ২৪টি কক্ষে তার খোঁজ না পেয়ে বন্দিদের রুলকল করে আবু বকরের নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত হন। তাকে খোঁজা হচ্ছে। তবে শুক্রবার বিকাল পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তিনি কারাগার থেকে কৌশলে পালিয়ে গেছেন।

কারাগারের অন্য একটি সূত্র জানায়, কারাগারের দেয়ালে থাকা আগাছা পরিষ্কার ও রয়ের কাজে ব্যবহৃত মই দিয়ে বৃহস্পতিবার যেকোনো সময় পালিয়ে যেতে পারেন আবু বকর।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন জানান, এ ঘটনায় কারাগারের জেলার বাহারুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ কাজ করছে।

কারাগারের সিনিয়র সুপার জাহানারা বেগম জানান, কারাগার থেকে কয়েদি নিখোঁজ হওয়ার এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট ১২ কারা কর্মকর্তা ও কারা রক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এ মুহূর্তে বিস্তারিত জানানো সম্ভব নয়।

কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে কয়েদি বকর সিদ্দিক নিখোঁজ হয়েছেন। তার সন্ধান করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা