ছেলে-বউমা হত্যার হুমকি দিচ্ছে বাবা-মাকে
অপরাধ

ছেলে-বউমা হত্যার হুমকি দিচ্ছে বাবা-মাকে

নিজস্ব প্রতিবেদক:

যশোর: এক কুয়েত প্রবাসী তার ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণের গহনা চুরির অভিযোগে মামলা করেছেন। তারা বর্তমানে আত্মগোপন থেকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিচ্ছেন বলে মামলায় উল্লেখ করেছেন হতভাগ্য এই বাবা।

শুক্রবার (৭ আগস্ট) যশোর শহরের বারান্দী মোল্লাপাড়ার বাসিন্দা কুয়েত প্রবাসী ফজলুল করিম টুটুল মামলাটি করেন। মামলায় তার ছেলে মেহেদি হাসান রাজা (২৪) ও ছেলের বউ মিমিকে (২০) আসামি করা হয়েছে।

মামলায় তিনি অভিযোগ করেছেন, তার ছেলে মেহেদী হাসান রাজা ইয়াবা ও হেরোইন সেবন করে। তার বিরুদ্ধে একাধিক মাদকসহ অস্ত্র মামলা রয়েছে। রাজা তার স্ত্রী মিমের প্ররোচনায় বাবা ফজলুল করিম ও মা নাজমা করিমের কাছে বিভিন্ন সময় টাকা দাবি করে। রাজার চাহিদা মেটাতে ব্যর্থ হলে গত ৩ আগস্ট রাতে ছেলে ও তার স্ত্রী রান্নাঘর থেকে ধারালো বটি এনে হত্যার হুমকি দিয়ে ঘরের আলমারি ভেঙে নগদ এক লাখ টাকা ও ৫ ভরি ৮ আনা ওজনের স্বর্ণের গহনা নিয়ে চলে যায়। পরে রাজা তার চাচাতো ভাই রকির মোবাইলে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ ও ২/৩ দিনের মধ্যে বাবা ও মাকে হত্যার হুমকি দেয়। বর্তমানে

ফজলুল করিম টুটুল ও তার স্ত্রী নাজমা করিম জানান, তারা চরম আতঙ্কে দিনাতিপাত করছেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা