ছিনতাইকারীর হামলায় কীটনাশক ব্যবসায়ী আহত
অপরাধ

ছিনতাইকারীর হামলায় কীটনাশক ব্যবসায়ী আহত

নিজস্ব প্রতিবেদক:

রংপুর: পীরগাছা উপজেলার দামুরচাকলা বাজারের কীটনাশক ব্যবসায়ী লিটন মিয়া একদল ছিনতাইকারীর হামলায় আহত হয়েছেন।

উপজেলার ত্রিপুরা নদীয়াপাড়া গ্রামের রাজু মিয়ার ছেলে লিটন মিয়া দীর্ঘদিন ধরে ও্বই বাজারে কীটনাশকের ব্যবসা করে আসছেন। গত ২৮ জুলাই রাত সাড়ে ১১টার দিকে তিনি দোকান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে হযরতের জানের ব্রিজের কাছে একদল যুবক ছিনতাইয়ের উদ্দেশ্যে তার পথরোধ করেন। তারা ওই ব্যবসায়ীকে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে মারপিট করেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ওই ঘটনার পরেই তার বাবা রাজু মিয়া পীরগাছা থানায় অভিযোগ দায়ের করেছেন।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা