যশোরে যুবলীগকর্মী হত্যায় ১১ নেতাকর্মীর নামে চার্জশিট
অপরাধ

যশোরে যুবলীগকর্মী হত্যায় ১১ নেতাকর্মীর নামে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক:

যশোর: যশোরে যুবলীগকর্মী শরিফুল ইসলাম সোহাগ হত্যা মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। জেলা যুবলীগের প্রচার সম্পাদকসহ চার্জশিটে ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) আদালতে এই চার্জশিট দাখিল করেছেন জেলা ডিবি পুলিশের বিদায়ী ওসি মারুফ আহমেদ।

২০১৮ সালের ২৮ আগস্ট রাত সোয়া ১২টার দিকে শহরের কাজীপাড়ায় নিজ বাড়ির কাছে সন্ত্রাসীদের হাতে খুন হন যুবলীগ কর্মী সোহাগ। এ ঘটনায় নিহতের ভাই ফেরদাউস হোসেন আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।

তদন্ত শেষে আদালতে দাখিল করা চার্জশিটে জেলা যুবলীগের প্রচার সম্পাদক কাজীপাড়া মানিকতলা এলাকার জাহিদ হোসেন মিলন, যুবলীগ নেতা কাজীপাড়া কাঁঠালতলার তৌহিদ চাকলাদার ফন্টুসহ ১১ জনকে আসামি করা হয়েছে।

অন্য আসামিরা হলেন, কাজীপাড়া গোলামপট্টির ইয়াসিন মোহাম্মদ কাজল, সাগর, তরুণ, আলামিন, ডাবলু, কাজীপাড়া আমতলার এস এম আকাশ, ঘোপ জেল রোডের এস এম মহিউদ্দিন ও সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের লিটন ও ধর্মতলার টিপু।

চার্জশিটে অভিযুক্ত তৌহিদ চাকলাদার ফন্টু, ইয়াছিন মোহাম্মদ কাজল, তরুণ, ডাবলু ও টিপুকে পলাতক দেখানো হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা