রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আনসারুল্লাহর জঙ্গি গ্রেপ্তার
অপরাধ

আনসারুল্লাহর জঙ্গি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগের ভিত্তিতে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম সজিব হোসাইন।

বুধবার (০৫ আগস্ট) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মঙ্গলপৈতা এলাকায় এ অভিযান চালানো হয়।

এটিইউ সূত্র জানায়, গ্রেপ্তার সজিব ও তার সহযোগীরা ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে অনলাইন প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে আসছিল। রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে কথিত খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিল বলেও জানা গেছে।

তার বিরুদ্ধে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির এক কারিগর গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ীতে দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামসহ...

বর্ণাঢ্য আয়োজনে শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী...

বিয়ের মাত্র পনেরো দিন পর সড়ক দুর্ঘটনায় ইতালি প্রবাসী নিহত

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় তানভীর হাওলাদার (২৫) নামে...

কুলাউড়ায় দুই ডাকাতসহ গ্রেপ্তার ৭

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে আন্...

নওগাঁয় জাল নোটসহ একজন গ্রেপ্তার

নওগাঁয় জাল নোটসহ আব্দুল জব্বার (৪৫) নামে

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা