রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে শাহেদকে
অপরাধ

রিমান্ড শেষে কারাগারে শাহেদ

নিজস্ব প্রতিবেদক:

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমকে অস্ত্র আইনের মামলায় বুধবার (৫ আগস্ট) সাতক্ষীরার চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হয়।

এরপর ১০ দিনের রিমান্ড শেষে আদালতের নির্দেশে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে শাহেদ করিমকে।

সাতক্ষীরার দেবহাটা থানার অস্ত্র আইনে মামলায় ১০ দিনের রিমান্ড শেষে শাহেদ করিমকে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল আদালতের তৃতীয় আদালতের বিচারক রাজীব কুমার রায় রিমান্ডের প্রতিবেদন ও আসামির শারীরিক সুস্থতা দেখে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-৬ এর এস.আই রেজাউল করিম তাকে আদালতে হাজির করেন।

গত ১৫ জুলাই বুধবার ভোর ৫টা ১০ মিনিটে করোনা টেস্ট প্রতারণা ও জালিয়াতি মামলার আসামী রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক শাহেদ করিমকে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লাবণ্যবতী নদীর ব্রিজের নিচ থেকে বোরকা পরিহিত অবস্থায় একটি অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে দেবহাটা থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়।

এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য গত ২৬ জুলাই একই আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন জানান র‌্যাব-৬ এর তদন্তকারী কর্মকর্তা এস.আই রেজাউল ইসলাম। আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করার পরদিন ২৭ জুলাই তাকে ঢাকা থেকে খুলনা র‌্যাব-৬ এর কার্যালয়ে আনা হয়।

এরমধ্যে গত ৩০ জুলাই শাহেদকে আবারও আনা হয় শাখরা কোমরপুর লাবণ্যবতী নদীর ব্রিজের উপর, যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। সেখানে কিছুক্ষণ থাকার পর আবারও তাকে খুলনা র‌্যাব-৬ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা