অপরাধ

নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস, গ্রেফতার ৫

সান নিউজ ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ। শুক্রবার (২১ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: বাস-লরি সংঘর্ষে নিহত ১৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এক খুদে বার্তায় জানানো হয়েছে, এ বিষয়ে শনিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশিদ।

শুক্রবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি পদে নিয়োগের লিখিত পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ।

বিমানে জুনিয়র অপারেটর জিএসই, জুনিয়র টেইলার কাম আপহোলস্টার, জুনিয়র এয়ারকন মেকানিকসহ বিভিন্ন পদে নিয়োগের লক্ষ্যে এ পরীক্ষা নেওয়া কথা ছিল।

আরও পড়ুন: আক্রান্ত ও মৃত্যুর শীর্ষে জার্মানি

এদিকে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত করায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক পরীক্ষার্থী।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা