৫ কেজি সোনাসহ সৌদিফেরত যাত্রী আটক
অপরাধ

সৌদিফেরত যাত্রী ৫ কেজি সোনাসহ আটক

নিজস্ব প্রতিবেদক:

জেদ্দা থেকে আসা এক যাত্রীকে ৫ কেজি ২০০ গ্রাম সোনাসহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) তাকে আটক করা হয়। আটক যাত্রীর নাম ইসমাইল হোসেন সরকার।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সোলাইমান সাইফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে জেদ্দা থেকে আগত ফ্লাইট নম্বর বিজি ৪১৩৬ এর যাত্রী ইসমাইল হোসেন সরকারকে তল্লাশি করা হয়। তাঁর সঙ্গে থাকা ব্যাগ স্ক্যান করলে ব্যাগের ভেতরে থাকা ২টি জুসার মেশিন ও ২টি ডিজিটাল সাউন্ড বক্স এর ব্যাটারির মধ্যে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৩২টি স্বর্ণবার পাওয়া যায়।

বারগুলোর মোট ওজন ৫ কেজি ২০০ গ্রাম, আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ১২ লাখ টাকা।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা