অপরাধ

দুই হাজার কোটি টাকা পাচারের কথা স্বীকার বরকত-রুবেলের

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: সিআইডির করা দুই হাজার কোটি টাকার মানিলন্ডারিং মামলায় দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বহুল আলোচিত শহর আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেসক্লাবের বহিস্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল।

দুই দফায় পাঁচদিনের রিমান্ড শেষে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত ১৬৪ ধারায় দুই ভাইয়ের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নথিভুক্ত করেন। পরে ওই দিন সন্ধ্যায় আদালতের নির্দেশে রুবেল ও বরকতকে কেরাণীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ বাদী হয়ে গত ২৬ জুন ঢাকার কাফরুল থানায় ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইন সংশোধনী ২০১৫ এর ৪(২) ধারায় দুই হাজার কোটি টাকার সম্পদ অবৈধ উপায়ে উপার্জন ও পাচারের অভিযোগে বরকত-রুবেলের বিরুদ্ধে মামলাটি করেন। তদন্তকারী কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পশ্চিম সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস সাংবাদিকদের বলেন, রুবেল ও বরকত স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ‘যাদের আশ্রয়, প্রশ্রয়ে থেকে হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন’ তাদের সকলের নাম উল্লেখ করেছেন।

তিনি বলেন, শুক্রবার রাতে জবানবন্দি গ্রহণের পর আদালতের নির্দেশে ওই দুই ভাইকে কেরাণীগঞ্জ কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে পরে আবার কোনো বিষয় জানার প্রয়োজন হলে তাদেরকে আবার রিমান্ডে আনা হবে।

সিআইডি এ মামলায় দুই ভা্ইয়ের দশদিনের রিমান্ড চান। গত ১৩ জুলাই ভার্চুয়াল কোটের মাধ্যমে এ রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। ওই সময় ফরিদপুর কারাগারে থাকা অবস্থায় জেলগেটে জুম অ্যাপসের মাধ্যমে শুনানিতে ছিলেন বরকত ও রুবেল। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৯ জুলাই ভোরে দুই ভাইকে ফরিদপুর কারাগার থেকে ঢাকার মালিবাগ কার্যালয়ে নিয়ে আসে সিআইডি। দুইদিনের রিমান্ড শেষে সিআইডি গত ২১ জুলাই ফের পাঁচদিন করে রিমান্ড চাইলে আদালত তিনদিন করে মঞ্জুর করেন।

গত ১৬ মে রাতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার শহরের গোয়ালচামট মোল্লা বাড়ি সড়কের বাড়িতে দুই দফা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১৮ মে সুবল সাহা অজ্ঞাতনামা ব্যাক্তিদের আসামি করে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলাদায়ের করেন। গত ৭ জুন রাতে ওই মামলার আসামি হিসেবে বদরপুরসহ শহরের বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে পুলিশ রুবেল-বরকতসহ নয়জনকে গ্রেপ্তার করে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা