কুসিকে জাল ভোট-গোলযোগের দায়ে ৬ জনের জেল
অপরাধ

কুসিকে জাল ভোট-গোলযোগের দায়ে ৬ জনের জেল

সান নিউজ ডেস্ক : কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলবে।

আরও পড়ুন : নিজের বাসার ছাদে বাগান করেন

বুধবার (১৫ জুন) দিনের শুরুতে আবহাওয়া ভালো থাকলেও ভোট শুরুর এক ঘণ্টার মধ্যেই নেমে আসে বৃষ্টি। এতে কমে আসে ভোটার উপস্থিতি। তবে বৃষ্টি থামার পর কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করছে।

এদিকে কুমিল্লা শহরের বিভিন্ন ভোটকেন্দ্রে জাল ভোট প্রদান ও গোলযোগের চেষ্টার দায়ে ৬ জনকে সাজা দেয়া হয়েছে। এর মধ্যে একজনকে ৩ মাসের সাজা দেয়া হয়। অপর ৫ জনকে তিন থেকে এক সপ্তাহের সাজা দেয়া হয়।

আরও পড়ুন : নিজের বাসার ছাদে বাগান করেন

কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

অপরদিকে সংরাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ৫ বহিরাগতকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল সোয়া ১০টার দিকে তাদের আটক করা হয়।

এই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, বিজিবি ও র‌্যাব সদস্যরা। পরে জেলা প্রশাসক বহিরাগতদের এলাকা ছাড়ার জন্য মাইকিং করেন।

আরও পড়ুন : অভিনয় দিয়েই কিংবদন্তি শাবানা

এবার নির্বাচনে ৫ জন মেয়রপ্রার্থী রয়েছেন। তবে মূল লড়াইটা হবে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ও বিএনপি থেকে বহিষ্কৃত সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর মধ্যে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা