ছবি: সংগৃহীত
অপরাধ

পাঁচ কোটি টাকার ইয়াবাসহ আটক ৫

সান নিউজ ডেস্ক : কক্সবাজারে উখিয়ায় এক লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। আটককৃত ইয়াবার আনুমানিক মূল্য চার কোটি ৮০ লাখ টাকা।

আরও পড়ুন: নবববধূকে জবাই করে হত্যা

শনিবার (১১ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উখিয়া থানার পালংখালী গ্রামের মৃত ফরিদুল আলমের ছেলে শহীদুল ইসলাম বাবু ওরফে লুঙ্গি বাবুইয়া (২০), টেকনাফের উনচিপ্রাং গ্রামের আমির হোসেনের ছেলে মো. মানিক (২৬), একই থানার লম্বাবিল এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে মো. শাহ আলম (৪৪), চাকমারখুল গ্রামের নুর আহম্মদের ছেলে মো. জোবায়ের (২০) ও মো. ইউনুছের ছেলে মোহাম্মদ শাহ (২১)।

আরও পড়ুন: বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি গ্রেফতার

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে কক্সবাজার, চট্টগ্রাম এবং ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক কারবারিদের কাছে ইয়াবা পাচার করে আসছিলেন। এসব মাদক তারা মিয়ানমার সীমান্ত থেকে সংগ্রহ করতেন।

র‍্যাব জানান, তারা উখিয়ায় স্থানীয়ভাবে বাবুইয়া গ্রুপ নামে পরিচিত। এই গ্রুপ নাফ নদীতে মাছ ধরার কথা বলে বিশেষ কায়দায় ইয়াবা ফিট করে স্থানীয় কিশোর এবং রোহিঙ্গাদের ব্যবহার করে সেগুলো মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার করে আসছিল। পাচারের জন্য তারা সবসময়ই শিশু-কিশোরদের ব্যবহার করতেন।

আরও পড়ুন: বিশ্বে জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

র‍্যাব আরও জানান, বাবুইয়া গ্রুপ মিয়ানমার সীমান্তে ইয়াবা পাচারের অন্যতম বড় সিন্ডিকেট।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা