অপরাধ
চট্টগ্রামে ধর্ষণসহ ১০ মামলার আসামি

কাইব্যা ডাকাত অস্ত্রসহ গ্রেফতার

মোহাম্মদ জুবাইর, চট্টগ্রাম: ছয়টি ডাকাতি ও তিনটি ধর্ষণ মামলাসহ মোট দশটি মামলার আসামি কাইব্যা ডাকাত দলের প্রধান অন্যতম শীর্ষ ডাকাত কবির আহমেদ প্রকাশ কাইব্যা ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭।

আরও পড়ুন: খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়লো

বুধবার (২৩ মার্চ) গভীর রাতে নিজ মোঃ কবির আহমেদ প্রকাশ কাইব্যাকে গ্রেফতার করা হয়েছে। সে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তল জলদী ভাদালিয়া গ্রামের বজল আহম্মদের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, কবির আহমেদ প্রকাশ কাইব্যা ডাকাতসহ আরও কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী একত্রিত হয়ে অপরাধ সংঘটনের জন্য সলাপরামর্শ ও প্রস্তুতি গ্রহণ করছে। পরে গভীর রাতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল ডাকাত দলের প্রধান কবির আহমেদের ঘর ঘেরাও করে আটক করে।

পরে জিজ্ঞাসাবাদে ও ঘর তল্লাশী করে টিনের ঘরের সিলিং এর উপর হতে একটি দেশীয় কাঠের বাটযুক্ত সচল থ্রি কোয়ার্টার গান, একটি শপিং ব্যাগের মধ্যে ২টি দেশীয় এলজি বন্দুক ও ৪ রাউন্ড গুলিসহ আসামিকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: সুখে-দুঃখে আমেরিকা আমাদের পাশে আছে

আসামি কবির আহমেদ কাইব্যা ডাকাতের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ৬ টি ডাকাতি ও ৩ টি ধর্ষণ মামলাসহ মোট ১০ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাইব্যা ডাকাতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা