প্রেমের ফাঁদ পেতে অশ্লীল ভিডিও ধারণ করে প্রতারণা। মো: জুয়েল (২২), নোয়াখালী।
অপরাধ

প্রেমের ফাঁদ পেতে অশ্লীল ভিডিও ধারণ করে প্রতারণা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় প্রেমের ফাঁদ পেতে এক কলেজ ছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ করে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

আরও পড়ুন:কোথাও মজুতদারি করতে দেবো না

গ্রেফতারকৃত মো.জুয়েল (২২) সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সেকান্দার সর্দার বাড়ির মোহাম্মদ হোরন মিয়ার ছেলে এবং সে বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের মনপুরায় অবস্থিত আপন আর্থ সামাজিক উন্নয়ন সংস্থাতে ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত।

রোববার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের মনপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব।

একই দিন রাত ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১,সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো.শামীম হোসেন।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী এইচএসসি পড়ুয়া কলেজ ছাত্রী রাহেলা (ছদ্মনাম) (১৮) ও আসামির ছোট বোন শাহিনুর একই ক্লাসে পড়াশোনা করে। পড়াশোনার সুবাদে আসামির বোন ভিকটিমের বাড়িতে প্রায় সময় আসা-যাওয়া করত। শাহিনুরের মাধ্যমে ভিকটিমের সাথে আসামির পরিচয় হয়। একপর্যায়ে ওই কলেজ ছাত্রীর সাথে ভূয়া প্রেমের সম্পর্ক স্থাপন করে তার অশ্লীল ভিডিও ধারণ করে জুয়েল। এরপর ভিকটিমকে তার সাথে দৈহিক সম্পর্ক চালিয়ে না গেলে ওই অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় । গত দুই বছর যাবত এ সম্পর্ক চলছিল। লজ্জায় নিরূপায় হয়ে ভিকটিম আত্নহত্যার চেষ্টা করেছিল।

আরও পড়ুন:কনস্যুলেটে হামলার দায় স্বীকার ইরানের

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্যদিকে জুয়েল গ্রেফতার এড়াতে তার কর্মস্থলের ঠিকানা গোপন রেখে বিভিন্ন স্থানে রাত্রী যাপন করত। সে একজন অভ্যাসগত যৌন অপরাধী।

আরও পড়ুন:পানি সংকটে মারিউপোলের বাসিন্দারা

পর্নোগ্রাফি প্রতারণার আলামত হিসাবে গ্রেফতারকৃত আসামির থেকে এসটি মোবাইল সেট এবং উক্ত সেটের মধ্যে সুরক্ষিত কিছু অশ্লীল ভিডিও, উক্ত অশ্লীল ভিডিও সম্মলিত ১ টি মেমোরী কার্ড ও কথোপকথন সম্মলিত ২ টি সীম কার্ড উদ্ধার করা হয়।

আরও পড়ুন:ধর্ষণ-চাঁদাবাজির মামলায় গ্রেফতার ৪

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সুধারাম থানায় পর্নোগ্রাফি কন্ট্রোল এক্ট এ মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

উলিপুরে নমুনা শস্য কর্তনে হেক্টরে ফলন সাড়ে ৪ মেট্রিক টন ধান

কুড়িগ্রামের উলিপুরে ধানের ফলন নির্ধারণে নমুনা শস্য...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সংশয় থাকবে : নুসরাত তাবাসসুম

কুষ্টিয়ায় নিজের পৈতৃক বাড়িতে লাগা আগুনের তদন্ত কতটা নিরপেক্ষ হবে, তা নিয়ে...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা