ছবি-সংগৃহিত
সারাদেশ

ধর্ষণ-চাঁদাবাজির মামলায় গ্রেফতার ৪

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার নারাঙ্গাই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতাররা হলেন-জাকির হোসেন, ফেরদৌস হোসেন বাবু, তার স্ত্রী জাকিয়া ফেরদৌস এবং জুবায়ের হোসেন জাদু।

রোববার (১৩ মার্চ) রাতে তাদের গ্রেফতারের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আরিফ হোসেন।

আরও পড়ুন: হালিশহরে দোকানে আগুন

আরিফ হোসেন জানান, শনিবার রাতে নারাঙ্গাই এলাকার ফেরদৌস হোসেন বাবুর বাসার ভাড়াটিয়া জাকির হোসেন এক নারীকে পূর্ব পরিচয়ের জের ধরে ধর্ষণ করেন। ঘটনা টের পেয়ে বাড়ির মালিক বাবু, তার স্ত্রী জাকিয়া ও কথিত সাংবাদিক জাদু ভিকটিম ও জাকিরকে ভয়-ভীতি দেখিয়ে আটকে রাখেন। এ ঘটনা তারা সামাজিক যোগাযোগমাধ্যমসহ সংবাদপত্রে প্রকাশ করে দেবেন বলে হুমকি দিয়ে দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন। ভিকটিম মোবাইলে টাকা আনার কথা বলে কৌশলে র‌্যাব অফিসে কল করে বিস্তারিত জানান।

ভিকটিমের তথ্য অনুসারে ঘটনাস্থল থেকে রোববার বিকেলে তাকে উদ্ধারসহ ধর্ষক ও চাঁদাবাজদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় ধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা