সড়ক দুর্ঘটনার প্রতিকী ছবি
অপরাধ

রাজধানীতে সড়ক দুর্ঘটনা, শিক্ষার্থী নিহত

নিজস্ব সংবাদদাতা: রাজধানী ঢাকাতে পলাশীর মোড়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. ইয়াসিন (৩০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে পলাশী মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইয়াসিন জিগাতলা কলোনিতে থাকতেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার চর শাহিতে।

পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে পলাশী মোড় দিয়ে ইয়াসিন বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন।

এ সময় পেছন থেকে দ্রুত গতির একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। তখন ইয়াসিন সাইকেল থেকে ছিটকে পড়েন।

এরপর কাভার্ড ভ্যানের চালক মানিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারিক সূত্রে জানা যায়, ইয়াসিন রাজধানীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন। পাশাপাশি একটি সুপার শপে খণ্ডকালীন চাকুরি করতেন।

আরও পড়ুন: ত্বকী হত্যা নিয়ে দোকানদারি হচ্ছে

এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) কাওছার আহমেদ জানান, দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি জব্দ এবং চালক মানিককে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা