ছুরিকাঘাত (ছবি: সংগৃহীত)
অপরাধ

রাজধানীতে ছুরিকাঘাতে ট্রাকচালক খুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরা দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৩০) নামে এক ট্রাকচালক খুন হয়েছেন।

শুক্রবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে কামারভোগ এলাকায় সাবেক হাসু কমিশনারের বাড়ি সামনের রাস্তায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাইফুলকে হাসপাতালে নিয়ে যাওয়া ট্রাকচালক নাইম মোল্লা জানান, রাতে তারা সারুলিয়া থেকে ট্রাকে বালু নিয়ে কামারভোগ ৪ নম্বর রোডে ফেলার কাজ করছিলেন। রাত সাড়ে ৩টায় সাইফুল প্রথমে তার ট্রাকে বালু নিয়ে যায়। এর কিছুক্ষণ পর একই জায়গায় হান্নান নামে আরেক ট্রাকচালক বালু নিয়ে যাবার পর সেখানে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় সাইফুলকে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৪৭

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) হারেস মিয়া জানান, খবর পেয়ে রাতে রক্তাক্ত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ভোর ৬টার দিকে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পেটে ছুরিকাঘাত আছে। তবে কারা, কী কারণে হত্যাকাণ্ড ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা