মারধরের শিকার জাতীয় দলের গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন
অপরাধ

সাংবাদিক পেটালেন ফুটবল কোচকে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকের হাতে মারধরের শিকার হয়েছেন সাবেক ফুটবলার ও সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন।

মিরপুর ৬০ ফিট এলাকায় এক মোটরসাইকেল আরোহীর সঙ্গে বাদানুবাদের পর মারধরের শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন সাবেক এই ফুটবলার।

এ ঘটনায় মিরপুর মডেল থানায় বিচার চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নুরুজ্জামান নয়ন।

মিরপুর মডেল থানার ওসি মোস্তাজিজুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

নুরুজ্জামান বলেন, যে আমাকে এভাবে মেরে জখম করেছে, সে সাংবাদিক। আমি গাড়ি চালাচ্ছিলাম। প্রথমে সে রং সাইড দিয়ে এসে আমার গাড়ির গ্লাস ভাঙে। এ নিয়ে এক কথা দুই কথার পর ওই সাংবাদিকের নেতৃত্বে পাঁচ-ছয়জন মিলে আমাকে বেদম মেরেছে। কখনো ভাবতে পারিনি রাস্তায় এভাবে হেনস্তা হবো। এ ঘটনায় আমি থানায় সাধারণ ডায়েরি করেছি।

মারধরের ঘটনার পর জাতীয় দলের সাবেক ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি, আল আমিন, মানিক, রুহুল আমিন, শাহজাদা ও পাপ্পুসহ কয়েকজন মিরপুর থানায় ছুটে যান আহত নয়নকে দেখতে।

এঘটনায় নুরুজ্জামানের বন্ধু ও জাতীয় দলের সাবেক ফুটবলার বেলাল আহমেদ জানান, ৬০ ফিট থেকে আসার সময় একটি বাইক রং সাইড দিয়ে যাওয়ার পথে নুরুজ্জামানের গাড়ির লুকিং গ্লাস ভেঙে ফেলে। এই সময় গাড়ি থেকে নেমে নুরুজ্জামান চিৎকার করে। তখন বাইকার সামনে গিয়ে ওর গাড়ি ব্লক করে দেয়। পরে পাঁচ-ছয়জন মিলে নুরুজ্জামানকে বেদম মারধর করে। নুরুজ্জামান বাইকারের গলায় আইডি কার্ড দেখে। তাতে লেখা একটি বেসরকারি টিভির বিজনেস রিপোর্টার।

ওসি মোস্তাজিজুর রহমান বলেন, এ ঘটনার খবর পেয়ে বর্তমান ও সাবেক অনেক ফুটবলার থানায় এসেছিলেন। তারাও এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন। আমরা ঘটনাটি এরইমধ্যে চ্যানেল কর্তৃপক্ষকে জানিয়েছি।

এঘটনায় বেসরকারি ওই টিভি চ্যানেল থেকে এরইমধ্যে ওই রিপোর্টারকে সাময়িক বরখাস্ত করে শোকজ করা হয়েছে। এ নিয়ে চ্যানেলের পক্ষ থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

নুরুজ্জামান বাংলাদেশে গোলকিপার কোচদের মধ্যে সর্বোচ্চ সনদধারী। ঘরোয়া ফুটবলে তিনি চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের গোলকিপার কোচ হিসেবে কাজ করছেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ময়নাতদন্তে জানা গেল নানা পাটেকারের মৃত্যুর মূল কারণ

ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর কারণ...

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

নতুন করে বেশ কয়েকটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষে...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

গ্রেপ্তারের দাবিতে জি এম কাদেরের বাসায় হামলা

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তারে...

জানুয়ারির মধ্যেই শুরু হতে পারে ইউপি নির্বাচন

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা