ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে মামলা
অপরাধ
স্ত্রীকে নির্যাতন

আল আমিনের বিরুদ্ধে মামলা

সান নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতন, মারধর ও বাচ্চাসহ বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগে তার স্ত্রীর দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২১ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।

আরও পড়ুন : আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১৮

শুক্রবার (২ সেপ্টেম্বর) আদালতে আসে মামলার এজাহার। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মামলার এজাহার গ্রহণ করেন।

আদালত রাজধানীর মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. সোহেল রানাকে ২১ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন : চীন মৈত্রী সেতু উদ্বোধন

এসব তথ্য জানিয়েছেন মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক শেখ রাকিবুল ইসলাম।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আল আমিনের স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগ মিরপুর মডেল থানা শুক্রবার (২ সেপ্টেম্বর) মামলা আকারে নথিভুক্ত করে।

আরও পড়ুন : বিএনপি-জামায়াত মোকাবিলায় মাঠে যুবলীগ

প্রশাসন মামলার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আল আমিন হোসেনকে থানায় ডাকা হতে পারে অথবা তাকে গ্রেফতারও করতে পারে পুলিশ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা