অপরাধ

মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে দেড় লাখ পিছ ইয়াবা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে মাইক্রোবাসের পেছনে জ্বালানি বহনের জন্য স্থাপন করা এলপিজি গ্যাস সিলিন্ডারের ভেতরে অভিনব কায়দায় বিপুল পরিমাণ ইয়াবা পাচারকালে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. সোহেল রানা (২৭) ও মো. সোহেল সরদার (২৩)। এসময় তাদের কাছ থেকে ১ লাখ ৩৭ হাজার ৫০০ পিস ইয়াবা (যার আনুমানিক বাজারমূল্য চার কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা) জব্দ করা হয়।

শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মোছা. শামিমা আক্তার এ তথ্য জানান।

তিনি বলেন, র‌্যাব-১ গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র ইয়াবার একটি বড় চালান কক্সবাজার থেকে একটি কালো রঙের মাইক্রোবাসে কিছু মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে পূর্বাচলের তিনশ ফিট দিয়ে ঢাকায় আসছিল। চক্রটি গ্রেফতারের জন্য র‌্যাব-১ গোয়েন্দা নজরদারি বাড়ায় ও তাদের গতিবিধি অনুসরণ করতে থাকে।

এরপর গোয়েন্দা দল জানতে পারে রাজধানীর ভাটারা থানার নদ্দা ব্রিজের দক্ষিণ পাশে মাদক কারবারিরা ইয়াবাসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-১।

পুলিশ সুপার মোছা. শামিমা আক্তার আরও বলেন, মাইক্রোবাসের পেছনে জ্বালানি বহনে ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডারের ভেতরে অভিনব কায়দায় এই বিপুল পরিমাণ ইয়াবা তারা পাচার করছিলেন।

এসময় তাদের কাছ থেকে এক লাখ ৩৭ হাজার ৫০০ পিস ইয়াবা (যার আনুমানিক বাজারমূল্য চার কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা), একটি মাইক্রোবাস ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা