অপরাধ

রাজধানীতে শিশুকে ধর্ষণের অভিযোগ মামলা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সিপাহীবাগ ক্লাবের মোড় এলাকায় ১১ বছরের এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুর রহমান (৬০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। ওই ব্যক্তি খাবার দেওয়ার নাম করে ফুসলিয়ে রাতে রিকশার গ্যারেজে নিয়ে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করেছেন ভুক্তভোগীর মা।

শনিবার (১৬ অক্টোবর) বিকেলে খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করেছে।

শিশুটির মা জানান, সিপাহীবাগ ক্লাব মোড় এলাকায় আদা চাচার টিন শেডের বাসায় ভাড়া থাকেন তাঁরা। মোড়ে তরকারি বেচেন। গত ১২ অক্টোবর রাত ৮টার দিকে মেয়েকে নিজ রিকশা গ্যারেজে খাবার দেওয়ার নাম করে নিয়ে গিয়ে ধর্ষণ করেন আব্দুর রহমান। ওই দিন রাতে বিষয়টি টের পেলেও স্বামী কাউকে জানাতে বারণ করেন। পাশের এক চিকিৎসকের কাছ থেকে ওষুধ এনে খাওয়ান তিনি।

ভুক্তভোগীর মা আরও বলেন, আজ মেয়ের অবস্থা খারাপ দেখে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতাল থেকে মামলা করতে বলা হয়। মামলা ছাড়া ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি নেওয়া হবে না বলে জানানো হয়। পরে দুপুর ২টার দিকে মেয়েকে নিয়ে খিলগাঁও থানায় গিয়ে মামলা করেন তিনি।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা