অপরাধ

ছুরিকাঘাতে হোটেল ম্যানেজার জখম

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হোটেল বন্ধ করে বাসায় ফেরার পথে ছিনতাকারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে মো. মিন্টু (৫০) নামে এক হোটেল ম্যানেজার জখম হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আলম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক।

শুক্রবার (১৫ অক্টোবর) ভোরে সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

রেস্টুরেন্টের মালিক আলম বলেন, মিন্টু ১৪ বছর ধরে আমার হোটেলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা সাড়ে ৩টার পর মিন্টু হোটেল বন্ধ করে জুরাইনের বাসায় উদ্দেশ্যে বের হন। বাস টার্মিনাল পার হয়ে কিছু দূর যাওয়ার পর ছিনতাইকারীরা তার কাছে থাকা মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। দিতে না চাইলে তার গলায় ও পায়ে ছুরিকাঘাত করে সব কিছু নিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান জানান, শুক্রবার ভোরে একজনকে রক্তাক্ত অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার গলায় ও পায়ে গভীর ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার শরীর থেকে অনেক রক্ত গেছে। তাকে রক্ত দেওয়া হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা