অপরাধ

রাজু হত্যায় পাঁচজনের ফাঁসি

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী রাজু হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এ মামলার বাকি নয় আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয়েছে।

রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক অনুপ কুমার সাহা মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে এই রায় দেন।

রায় ঘোষণার সময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন। পরে দণ্ড পাওয়া পাঁচজনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আনইজীবী এমতাজুল হক বাবু।

ফাঁসির আসামিরা হলেন, আজিজুর রহমান ওরফে রাজন, সাজ্জাদ হোসেন ওরফে সাজু, মো. রিংকু ওরফে বয়া, ইসমাইল হোসেন ও মাহাবুর রশীদ ওরফে রেন্টু।

এ ঘটনায় পরের দিন নিহতের বাবা এসার উদ্দিন একটি হত্যা মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু জানান, বাগমারার মাদারীগঞ্জে রাজু আহমেদের সঙ্গে জমি নিয়ে একই এলাকার মাহমুদুর রহমান রেন্টুর বিরোধ ছিলো। সেখানে রাজুর স্বর্ণের দোকান ছিলো। জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১০ সালে রাজুর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন রেন্টু। চাঁদা না দিলে তার দোকান ভাঙচুর ও মারপিট করে। পরে রাজু সেখান থেকে পালিয়ে এসে রাজশাহীর আদালতে মামলা করেন।

এর জের ধরে মাহমুদুর রহমান রেন্টু রাজশাহীর দড়িখরবোনা এলাকার সাজ্জাদ হোসেন সাজু, আজিজুর রহমান রাজন, রিংকু ওরফে গয়া এবং দুর্গাপুরের ইসমাইল হোসেনকে নিয়ে রাজুকে হত্যার পরিকল্পনা করেন। ২০১০ সালের ১৫ মার্চ তারা নিউমার্কেটের সামনে রাজুকে একটি রিকশায় তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় রাজু রিকশায় না উঠলে তাকে রিংকু হাতুড়ি দিয়ে আঘাত করে। রাজু মাটিতে পড়ে গেলে রাজন ও সাজ্জাদ হোসেন সাজু বুকে ও পেটে চাকু দিয়ে আঘাত করে।

এতে রাজু মারা যান। পরে তার বাবা এছার উদ্দীন বাদী হয়ে ১৫ জনকে আসামি করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা করেন। কিন্তু আসামিরা উচ্চ আদালত থেকে মামলার স্থগিতাদেশ নেন। পরে আদালত ১৪ কর্ম দিবসের মধ্যে রায় ঘোষণার আদেশ দেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা