অপরাধ

২৪ মাসের সাজা এড়াতে ২৮ বছর পলাতক

নিজস্ব প্রতিবেদক: ডাকাতি মামলায় দুই বছরের সাজা এড়াতে ২৮ বছর ধরে পলাতক ছিলেন মাহামুদুল হাসান ওরফে মঞ্জু। শেষ পর্যন্ত তিনি গ্রেফতার হয়েছেন। নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের সৈয়দের খোলা এলাকায় অভিযান চালিয়ে রোববার (৩ অক্টোবর) ভোরে তাঁকে গ্রেফতার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ান (র‌্যাব-১১)।

বিকেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র‌্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার মো. তৌহিদুল মবিন খান।

গ্রেফতার মাহামুদুল হাসান ওরফে মঞ্জু (৫৩) একই এলাকার মৃত আবদুল জলিলের ছেলে। র‌্যাব বলছে, ২৮ বছর আগে মাহামুদুল হাসানের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানায় একটি ডাকাতির মামলা হয়। ওই মামলায় পলাতক থাকা অবস্থায় দুই বছরের কারাদণ্ড দেন আদালত।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, মাহামুদুল হাসান ২৮ বছর আগে একজন কুখ্যাত ডাকাত ছিলেন। তাঁর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানায় ডাকাতির অভিযোগে মামলা হয়। ওই মামলায় ১৯৯২ সালে পলাতক অবস্থায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়। পরোয়ানা জারির পর তিনি কৌশলে দেশের বাইরে চলে যান। এরপর দীর্ঘ ২৮ বছর তিনি সৌদি আরব, কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আত্মগোপনে থাকেন। ২০০৩ সালে তিনি দেশে ফিরে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন এবং দ্বিতীয় বিয়ে করে আবারও বিদেশে পালিয়ে যান।

দীর্ঘদিনের অপেক্ষমাণ সাজা ওয়ারেন্ট সংগ্রহ করার সময় মাহামুদুল হাসান সম্পর্কে জানতে পারে র‌্যাব-১১। এরপরই তাঁর বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা চালাতে থাকে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের সৈয়দের খোলা এলাকায় নিজ বাড়িতে এসেছেন তিনি। পরে সেখানে অভিযান চালিয়ে আজ ভোরে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ছয় মাস আগে মাহামুদুল হাসান আবার দেশে ফিরেছেন।

র‌্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার মো. তৌহিদুল মবিন খান বলেন, রোববার সন্ধ্যায় গ্রেফতার মাহামুদুল হাসানকে শিবপুর থানা-পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ এই সাজাপ্রাপ্ত আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানায় মামলার তদন্ত কর্মকর্তার হাতে তুলে দেবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা