অপরাধ

এক বছরে মামলা কমেছে ১৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে দেশে মামলার সংখ্যা ১৬ দশমিক ৭ শতাংশ কমেছে। বর্তমান আইজিপি (বেনজীর আহমেদ) দায়িত্ব নেওয়ার পর থেকেই মামলার সংখ্যা কমেছে। বিষয়টিকে অপরাধ কমার প্রবণতা বলে উল্লেখ করা হয়েছে।

রোববার (৩ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে পুলিশের উপস্থাপিত একটি প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। বৈঠকে বিষয়টি এজেন্ডাভুক্ত হলেও তা আলোচনা হয়নি। বিষয়টি কমিটির পরবর্তী বৈঠকে আলোচনা হবে বলে সিদ্ধান্ত হয়।

পুলিশের প্রতিবেদনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো দাবি করে বলা হয়, গত এক বছরের মামলার পরিসংখ্যান ও অপরাধের তুলনামূলক বিশ্লেষণে বিষয়টি আরও স্পষ্ট হবে। বর্তমান আইজিপি ২০২০ সালের এপ্রিল মাসে দায়িত্ব নেওয়ার পর বিট পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। কিছু কিছু ক্ষেত্রে ঘটনা ঘটার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এতে বলা হয়-গত ২০১৯ সালে দেশে দুই লাখ ২৫ হাজার ৬৮৪টি মামলা হয়েছে। আর ২০২০ সালে মামলার সংখ্যা এক লাখ ৮৭ হাজার ৯২৬টি। এ বছরে ৩৭ হাজার ৭৫৮টি অর্থাৎ ১৬ দশমিক ৭ শতাংশ কমেছে। অপরাধ প্রবণতার এ ধারা ২০২১ সালে অব্যাহত আছে।

প্রতিবেদনে বলা হয়- ২০১৯ সালে ডাকাতি মামলার সংখ্যা ছিলো ৩৫০টি। ২০২০ সালে তা কমে হয় ৩০২টি। খুনের মামলা ২০১৯ সালে তিন হাজার ৫৬৩টির থেকে কমে ২০২০ সালে হয় তিন হাজার ৫৩৯টি। অপহরণ ২০১৯ সালের ৫৯৮টি থেকে কমে ২০২০ সালে হয় ৪৮৬টি। এক্ষেত্রে ডাকাতি মামলা ১৩.৭%, খুনের মামলা ৩% ও অপহরণ মামলা ১৮.৭%, কমেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে ৫ লাখ ৫৬ হাজার ৭০০ আসামি গ্রেফতার করা হয়েছিলো। ২০২১ সালের প্রথম ছয় মাসে গ্রেফতার হয়েছে দুই লাখ ৯৯ হাজার ৯৫৩ জন। আসামি গ্রেফতারের হারও ঊর্ধ্বমুখী বলে প্রতিবেদনে বলা হয়।

প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালের থেকে ২০২১ সালের জুন পর্যন্ত তিন কোটি ৩৯ লাখ ৪০ হাজার ১৭ পিস ইয়াবা, ৫ লাখ ৫১ হাজার ৮৫৭ বোতল ফেন্সিডিল, ৩০৮ কেজি হেরোইন, ৫৩ হাজার ১৪ কেটি গাঁজা, দুই হাজার ২৬৩ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা