অপরাধ

বিতর্কিত এসআই লাভলীকে অব্যাহতি

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: অবশেষে বিতর্কিত এসআই লাভলী ফেরদৌসীকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কক্সবাজার জেলা থেকে ফেনীতে তাকে বদলি করা হয়েছে।

পিবিআই ফেনী জেলার তত্ত্বাবধায়ক (এসপি) আসাদুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, শুনেছি লাভলীর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে লাভলীকে চাকরি হতে সাময়িক অব্যাহতি দেয়ার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিতর্কিত এসআই লাভলী কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত থাকা অবস্থায় রামুর চেইন্দা এলাকার বেলাল আহমদের ছেলে শাহাজাহান নামে এক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে স্বামী পুলিশ কর্মকর্তা এসআই সাইফুলকে সন্তানসহ ত্যাগ করেন।

পরে প্রেমিক শাহজাহানকে বিয়েও করেন লাভলী। পুলিশ কর্মকর্তাকে স্ত্রী হিসেবে পেয়ে বেপরোয়াভাবে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন কর্মহীন শাহজাহান। তার বিরুদ্ধে প্রতারণা, ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ, পুলিশ না হয়েও নিজেই স্ত্রীর মামলা তদন্ত করার মতো গুরুতর অভিযোগও ওঠে।

অন্যদিকে মামলা তদন্তে এসআই লাভলী স্বামীকে সঙ্গে নেওয়াসহ তাকে দিয়ে অনৈতিক সুবিধা গ্রহণ, ক্ষমতার অপপ্রয়োগ, অর্থ আত্মসাৎসহ বিধিবহির্ভূত বিভিন্ন কাজে জড়িয়ে পড়েন লাভলী। সম্প্রতি গণমাধ্যমে বিষয়টি প্রকাশ হলে নড়েচড়ে বসে পিবিআই কর্তৃপক্ষ।

এসআই লাভলীকে ফেনীতে বদলির পাশাপাশি ঘটনা তদন্তে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তার নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি প্রায় এক সপ্তাহ কক্সবাজারে অবস্থান করে অভিযোগের তদন্ত করে একটি প্রতিবেদন দাখিল করে। এতে লাভলীর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়া যায় মর্মে তার বিরুদ্ধে পুলিশের শৃঙ্খলা আইনে শাস্তির সুপারিশ করা হয়।

পিবিআই সূত্রে যায়, তদন্ত কমিটির কাছে ‘স্বামীকে দিয়ে মামলা তদন্ত ও তদন্ত কাজে স্বামীকে সঙ্গে নেওয়া’র বিষয়টি লাভলী স্বীকার করেছেন। এ বিষয়ে পিবিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিস্মিত এবং হতবাক হয়েছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

২০৩ দিন বন্ধের পর উৎপাদনে যমুনা সার কারখানা

গ্যাস সংকটে দীর্ঘ ৮ মাস (২০৩ দিন) বন্ধ থাকার পর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জামাল...

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

ইসরায়েল পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দিলে পাল্টা পদক্ষেপ হি...

যেসব অভিযোগে শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিক ও শি...

নায়িকার গালে হঠাৎ হাত, ভাইরাল ভিডিওতে বিতর্ক

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া...

শিশুরা প্রতিভা বিকাশের সুযোগ পেলে দেশের ভিত্তি মজবুত হবে

শিশুদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা