অপরাধ

ঢাকায় শতাধিক গডফাদার রয়েছে 

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় পৃষ্ঠপোষকসহ সাড়ে তিন হাজার মাদক কারবারি রয়েছেন। তালিকাভুক্ত এই মাদক ব্যবসায়ীদের মধ্যে গডফাদার রয়েছেন শতাধিক। এই তালিকা ধরে ধরে গ্রেফতার অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগের প্রধান ও অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান।

শুক্রবার (২৫ সেপ্টম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফজলুর রহমান এসব কথা জানান।

অতিরিক্ত এই পরিচালক বলেন, মাদকদ্রব্য আইনে নিজ পজিশনে মাদক না থাকলে কাউকে গ্রেফতার করা যায় না। তাই আমরা চাইলেও তাদের গ্রেফতার করতে পারছি না। তবে এই ব্যবসায়ীদের নজরদারিতে রাখা হয়েছে। সুযোগ পেলেই গ্রেফতার করা হবে।

ফজলুর রহমান বলেন, এদিকে আগে যাঁরা ইয়াবার কারবার করতেন, তাঁরাই আবার মিয়ানমার থেকে ভয়ানক মাদক আইস নিয়ে আসছেন। আর এই কারবারের সঙ্গে জড়িত হচ্ছেন বিদেশফেরত উচ্চশিক্ষিতরা। গতকাল রাজধানীর গুলশান, ভাটারা, কুড়িল, রমনা এলাকা থেকে আইসসহ পাঁচজন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন জাকারিয়া আহমেদ, তারেক আহমেদ, সাদ্দাম হোসেন, শহীদুল ইসলাম ও জসিম উদ্দিন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা