অপরাধ

শনিবার টার্গেট করে ডাকাতি 

নিজস্ব প্রতিবেদক: সিসিটিভি এড়িয়ে ডাকাতির পর দ্রুত পালিয়ে যেতে সপ্তাহের শনিবারকে বেছে নিয়েছিল একটি ডাকাত দল। শনিবারকে টার্গেট করে এরই মধ্যে তারা বেশ কয়েকটি ডাকাতির ঘটনাও ঘটিয়েছে। গত ২৮ আগস্ট মতিঝিলে ৬০ লাখ টাকা ডাকাতির ঘটনার ছায়া তদন্ত করতে মাঠে নামে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

এ কে এম হাফিজ আক্তার, একাধিক সূত্র ধরে বুধবার দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ৫০টি গুলি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জলিল মোল্লা, রিয়াজ ও দীপু। তারা সরাসরি ডাকাতির সঙ্গে জড়িত। জলিলের বিরুদ্ধে চারটি ডাকাতির মামলা এবং রিয়াজ ও দীপুর বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

তিনি বলেন, লুট করা টাকা দিয়ে তারা বিপুল সম্পদের মালিক হয়েছে। ডাকাতি করা টাকা দিয়ে তারা জমিই বেশি কিনতো।

তবে ডাকাতির জন্য তারা কীভাবে তথ্য সংগ্রহ করেছে, বিপুল পরিমাণ টাকা কীভাবে অন্যত্র নিয়ে যাচ্ছে এসব বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

হাফিজ আক্তার বলেন, গ্রেফতার তিনজনই পেশাদার ডাকাত দলের সদস্য। তাদের কাছ থেকে দামি অস্ত্র উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে অস্ত্রটির দাম ১২ লাখ টাকা বলে জানিয়েছে। এ ধরনের অস্ত্র তারা কোথায় পেয়েছে, এর পেছনে ইন্ধনদাতা কারা, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

অতিরিক্ত কমিশনার আরও বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা হবে। ডাকাতির ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না। এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের কড়া নজরদারি রয়েছে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা